সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে গোলাপি অন্তর্বাস! চোখে রোদচশমা। ফ্লায়িং কিসে ভরিয়ে দিলেন মৌনী রায় (Mouni Roy)। সিনেমা, সিরিজে সেভাবে দেখা না গেলেও বলিপাড়ার এই বঙ্গকন্যার অনুরাগীর সংখ্যা কিন্তু চোখ ঘুরিয়ে দেওয়ার মতো। বছরশেষে আবারও চর্চার শিরোনামে মৌনী। নায়িকার হট অবতার দেখে নেটপাড়ার মুর্চ্ছা যাওয়ার জোগাড়।
২০২৩ সালকে বিদায় জানাতে গিয়ে সোশাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করেছেন মৌনী, তা দেখে ‘হা’ হয়ে গিয়েছেন ভক্তরা। স্বাভাবিকভাবেইকমেন্ট বক্স উপচে পড়েছে! অনুরাগীদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুঁড়ে দিতেও দেখা গেল অভিনেত্রীকে। শেষবার অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনীকে দেখা গিয়েছিল। তারপর আর কোনও বিগ বাজেট সিনেমায় তাঁর মুখ দেখা না গেলেও অভিনেত্রীর গুণমুগ্ধের সংখ্যা কিন্তু ঈর্ষণীয়।
[আরও পড়ুন: নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় মগ্ন আরবাজ, মালাইকা বলছেন, ‘নেগেটিভিটি দূরে থাক’]
View this post on Instagram
ছোটপর্দা থেকে মৌনী রায় এখন বড়পর্দার নায়িকা। মুম্বইয়ের মতো ব্যস্ত শহরে নিজের রেস্তরাঁও খুলে। বলিউড মৌনীর কর্মক্ষেত্র। নাম, যশ, অর্থ- সবই পেয়েছেন সেখানে। তবে অভিনেত্রীর শিকড় কোচবিহারে। সেখানকার জল-মাটি-হাওয়াতে বড় হওয়া। ছোটবেলার এই স্মৃতিকে সম্বল করেই যেন নিজের রেস্তরাঁর থিমে সবুজের প্রাধান্য রেখেছেন মৌনী। এদিকে সূরয নাম্বিয়ার দুবাইয়ে প্রতিষ্ঠিত দিন কয়েক আগেই সেখান থেকে দুজনের সময় কাটানোর ছবি ভাইরাল হয়েছিল।
[আরও পড়ুন: মুখে গ্লাস নিয়ে ছেলে ববির ‘জামাল কুদু’ গানে নাচ এবার ধর্মেন্দ্রর, হেসে গড়ালেন সলমন!]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত