সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদককাণ্ডে আরও বিপাকে পড়লেন অভিনেতা আরমান কোহলি (Armaan Kohli)। বুধবার অভিনেতার জামিনের আবেদন খারিজ হল আদালতে। সংবাদসংস্থা সূত্রের খবর অনুযায়ী, এনসিবির বিশেষ আদালতে পেশ করা হলে আরমান কোহলিকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার অভিনেতার আন্ধেরির বাড়িতে যান এনসিবি আধিকারিকরা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কোকেন বাজেয়াপ্ত করা হয়।

[আরও পড়ুন: গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অভিনেত্রী পায়েল রোহতগির নামে দায়ের FIR]
এরপর তদন্তকারীরা অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একটানা ১২ ঘণ্টা ধরে জেরার পর আরমান কোহলিকে রবিবার সকালে গ্রেপ্তার করে এনসিবি। মুম্বইয়ে এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদক কাণ্ডের তদন্তে যথাযথভাবে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিনেতা। সূত্রের খবর, কীভাবে মাদক তার কাছে এল, মাদক কাণ্ডে তার যোগসাজশ সম্পর্কেই জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। তবে অভিনেতার উত্তরে একেবারেই সন্তুষ্ট হয়নি এনসিবি।

২০১৩ সালে ‘বিগ বস ৭’- (Bigg Boss) এর প্রতিযোগী হিসেবে টেলিভিশনে নিজের পরিচিতি গড়ার চেষ্টা করেন। সেখানে কাজলের বোন তনিশার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। ‘বিগ বস’-এরই আরেক প্রতিযোগী সোফিয়া হায়াত তাঁর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন। গ্রেপ্তার করা হয় আরমানকে। পরদিনই অবশ্য জামিনে ছাড়া পেয়ে যান তিনি। ২০১৩ সালের ২২ ডিসেম্বর তিনি বিগ বস থেকে বেরিয়ে যান। অল্পদিনেই তনিশার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বলে খবর। ২০১৫ সালে ফ্যাশন স্টাইলিস্ট নীরু রানধাওয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আরমানের। দু’জনে একসঙ্গেই থাকতেন। তবে ২০১৮ সালে প্রেমিকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আইনের দ্বারস্থ হন নীরু। সেবারও আইনি বিপাকে জড়ান বলিউড অভিনেতা।

[আরও পড়ুন: গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অভিনেত্রী পায়েল রোহতগির নামে দায়ের FIR]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!