Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Nafisa Ali Sodhi

পেট কেটে এফোঁড় ওফোঁড়! পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই, কেমন আছেন ক্যানসার আক্রান্ত নাফিসা?

'লাইফ ইন আ মেট্রো' খ্যাত নাফিসা স্টেজ ৪ পেরিটোনিয়াল ক্যানসার আক্রান্ত। এই প্রবীণ অভিনেত্রী সম্প্রতি সোশাল মিডিয়ায় অস্ত্রোপচারের একটি ছবি পোস্ট করে কী বার্তা দিয়েছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:১৩

options
link
পেট কেটে এফোঁড় ওফোঁড়! পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই, কেমন আছেন ক্যানসার আক্রান্ত নাফিসা? zoom
কেমন আছেন ক্যানসার আক্রান্ত নাফিসা?
Advertisement

সালটা ২০১৮, সেই বছর থেকেই শুরু হয়েছে মারণ রোগ ক্যানসারের সঙ্গে অদম্য লড়াই। চিকিৎসকের গাফিলতিতে রোগ নির্ণয়ে বিলম্ব হওয়ার মাশুল আজও গুনতে হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী নফিসা আলিকে (Nafisa Ali Sodhi)। লড়াই শুরুর দিনগুলো থেকে বর্তমানে শারীরিক অবস্থার আপডেট প্রায়ই সমাজমাধ্যমে শেয়ার করছেন ‘লাইফ ইন আ মেট্রো’ খ্যাত নাফিসা। স্টেজ ৪ পেরিটোনিয়াল ক্যানসার আক্রান্ত এই প্রবীণ অভিনেত্রী সম্প্রতি সোশাল মিডিয়ায় অস্ত্রোপচারের একটি ছবি পোস্ট করেছেন। যা দেখলে একাধারে শিউরে উঠতে পারেন আবার একইসঙ্গে একজন বর্ষীয়ান অভিনেত্রীর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অদস্য মনের জোরকে স্যালুট জানানো থেকও নিজেকে বিরত রাখতে পারবেন না।

শরীরের বিশেষ অংশের ছবি পোস্ট করে নাফিসা লিখেছেন, ‘মাই গ্রেট ওয়াল। ঠিক আট বছর পর ফের পেট কেটে এফোঁড় ওফোঁড়। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের জন্য এবার পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই। এখন আমি নিজেকে আরও অনেক বেশি শক্তিশালী অনুভব করছি। এই সুন্দর পৃথিবীকে আমি বড্ড ভালোবাসি।’ বর্ষীয়ান অভিনেত্রীর এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন রোজলিন খান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nafisa Ali Sodhi (@nafisaalisodhi)

মন্তব্য বাক্সে সাধুবাদ জানিয়ে লিখেছেন, ‘সত্যিই আপনার ইতিবাচক একটা মন আছে যা এই কঠিন সময়ে নিজেকে আরও শক্তিশালী থাকতে সাহায্য করে। লড়াই কখনও থামাবেন না। আপনি এবং আপনার এই লড়াকু মন আমাদের অনুপ্রেরণা ম্যাম। আপনার জন্য অনেক শুভেচ্ছা।’ উল্লেখ্য, অভিনেত্রী রোজলিন খানও ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nafisa Ali Sodhi (@nafisaalisodhi)

কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় কী ভাবে মাথার চুল উঠে নেড়া হয়ে গিয়েছিলেন সেই ছবিও নাফিসা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। শুধু তাই নয় চিরুণি ভর্তি চুলের ছবি দিয়ে হেঁয়ালি করে লিখেছিলেন, ‘এভাবেই কেমোথেরাপির পর আমার চুল উঠে যাচ্ছে। শীঘ্রই আমার মাথায় টাক হয়ে যাবে।’

সাহসী ছবি পোস্ট করে নাফিসা লেখেন, ‘ঠিক আট বছর পর ফের পেট কেটে এফোঁড় ওফোঁড়। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের জন্য এবার পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই। এখন আমি নিজেকে আরও অনেক বেশি শক্তিশালী অনুভব করছি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nafisa Ali Sodhi (@nafisaalisodhi)

ইনস্টা হ্যান্ডেলে আরও কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন নাফিসা। যেখানে সঙ্গে রয়েছে তাঁর আদরের নাতি যে কাঁচি নিয়ে ঠাম্মির চুল কাটছে। তাই বর্ষীয়ান অভিনেত্রী মজা করে লিখেছিলেন, ‘আমার চুল ঝরে যাওয়ার এই পরিস্থিতিতে নাতি-ই সাহায্য করছে।’

নাফিসার লড়াই
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.