Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Naga Chaitanya

‘আমি ওকে ঠকিয়েছি’ সামান্থার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য!

আর কী বললেন নাগা চৈতন্য?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ১৫:১৪

options
link
‘আমি ওকে ঠকিয়েছি’ সামান্থার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। তবে সে নিয়ে কখনই মুখ খোলেননি অভিনেতা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কে ঠকানো নিয়ে মুখ খোলেন তিনি। স্পষ্ট জানান, সম্পর্কে থেকে দ্বিচারিতা করেছেন তিনি!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় নাগা চৈতন্যর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নাগা বলেছেন, ‘একটাই জীবন সব রকম অভিজ্ঞতা থাকা দরকার। তবে এখন বয়স হয়েছে। নিজেকে বুঝেছি। তাই এখন সেটল ডাউন করতে চাই। তবে হ্যাঁ, সম্পর্কে থাকার সময় আমি ঠকিয়েছি।”

দক্ষিণী ছবিতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সামান্থা। সারা ভারতের দর্শকের কাছে তিনি প্রশংসা পান ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ (The Family Man 2) সিরিজের মাধ্যমে। সিরিজে রাজির ভূমিকায় অভিনয় করেন সামান্থা। এর জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় সামান্তার আইটেম নাচও তুমুল জনপ্রিয় হয়।

Advertisement

Naga Chaitanya admits to Cheating in the past, says “Everyone should experience everything!”
byu/Significant-Neat-142 inBollyBlindsNGossip

[আরও পড়ুন: ‘দিদি নম্বর ১’ থেকে শাড়ির ব্যবসা, কত কোটির সম্পত্তি? হলফনামা দিলেন রচনা ]

শোনা যায়, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে সামান্থা ও দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাঁদের বাগদান হয়। সে বছরেরই অক্টোবর মায়ে ধুমধাম করে হয় বিয়ে। বিয়ের পর সামান্থা আক্কিকেনি পদবী ব্যবহার করতেন। কিন্তু ২০২১ সালের জুলাই মাসে সোশাল মিডিয়া প্রোফাইল থেকে এই পদবী বাদ দেন। তখন থেকেই নাগা-সামান্থার বিচ্ছেদের জল্পনা শুরু হয়ে যায়। রটনা ঘটনায় পরিণত হয় সে বছরের অক্টোবরে। আলাদা হওয়ার কথা জানান দুই তারকা।

[আরও পড়ুন: আত্মহত্যা অভিনেত্রীর! WhatsApp স্ট্যাটাস ঘিরে দানা বাঁধছে রহস্য]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.