সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদের বিপর্যয় মোকাবিলা ও অ্যাসেট মনিটরিং অ্যান্ড প্রোটেকশন অথারিটির অভিযোগ অনুযায়ী, নিজামের শহরের মাধাপুর অঞ্চলে জলাশয় বুজিয়ে তৈরি হয়েছে দক্ষিণী তারকা নাগার্জুনের কনভেশন সেন্টার। আর সেই কারণেই শনিবার বুলডোজার দিয়ে ভাঙা শুরু করল তারকার এই বেআইনি নির্মাণ। এই খবর কানে যেতেই গর্জে উঠলেন নায়ক। হাই কোর্টে গোটা ঘটনা নিয়ে একটি পিটিশনও জমা দিয়েছেন নার্গাজুন। যেখানে নায়ক জানিয়েছেন, একেবারেই অন্যায়ভাবে এধরনের ভাঙচুর চালানো হচ্ছে। নায়কের এই পিটিশনের উপর ভিত্তি করে আপাতত, ভাঙচুরে স্থগিতাদেশ দিয়েছে হায়দরাবাদ হাই কোর্ট।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হায়দরাবাদের মাধাপুর এলাকার থাম্মিদিকুন্টা লেকের বাফার জ়োনে অবস্থিত এই এন-কনভেনশন সেন্টার। ২৯.২৪ একর জুড়ে অবস্থিত ওই ঝিলের আশেপাশের ১.১২ একর জমি এবং বাফার জোনের মধ্যে অতিরিক্ত ২ একর জমি অধিগ্রহণ করে নাগার্জুন এই কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন।
[আরও পড়ুন: অসুস্থ বাবা, তবুও RG Kar নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন দেব]
গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন সহ একাধিক কর্তৃপক্ষ জমি জবরদখলের অভিযোগ এনেছে নাগার্জুনের বিরুদ্ধে। অভিযোগ, নাগার্জুন তাঁর প্রভাব খাটিয়েই যাবতীয় কাগজপত্র বের করিয়েছিলেন এবং জমি জবরদখল করে কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন। শনিবার সকালেই হাইড্রা (HYDRA) কর্তৃপক্ষ বুলডোজার ও বিশাল পুলিশ বাহিনী এনে কনভেনশন সেন্টার ভাঙতে শুরু করে।
[আরও পড়ুন: ‘শত ট্রোল সত্ত্বেও প্রতিবাদে থাকব’, RG Kar নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন ঋতুপর্ণা]
সর্বশেষ খবর
-
রাজের স্মৃতিচারণায় অঝোরে কান্না, স্বামীর মৃত্যুশোক সামলাতে কী করছিলেন মন্দিরা?
-
ক্যারাটে-কুংফু শেখানোর নামে হস্টেলে নাবালিকার যৌন নিগ্রহ! গ্রেপ্তার মার্শাল আর্ট শিক্ষক
-
পুলিশ কুকুরদের পাত থেকে বাদ রেড মিট! মেনুতে বাড়তি কী থাকছে?
-
‘ঘুরে দাঁড়ানো সহজ ছিল না’, প্যারিসের হতাশা ভুলে ইতিহাস গড়ে উইম্বলডনের রাজা সিনার
-
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ‘গ্যাংওয়ার’, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, খুন কুখ্যাত দুষ্কৃতী