সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানিং ভারতের ইতিহাসকে ভুলভাবে ব্যাখা করা হচ্ছে। বহুদিন ধরেই একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যে ভারতীয় ইতিহাসে মোঘলদের খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে। আর এখান থেকেই সমস্যার সম্মুখীন। হ্যাঁ, ঠিক এমনটাই মনে করেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি জানান, ‘মোঘলদের কাজকে অতিরঞ্জিত করার যেমন দরকার নেই, তেমনি তাঁদের ভিলেন সাজানোরও প্রয়োজন নেই!’
জি ফাইভের ওয়েব সিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’-এ আকবরের চরিত্রে দেখা গিয়েছে নাসিরুদ্দিন শাহকে। সেই সিরিজের প্রসঙ্গ উঠতেই নাসিরের মুখে উঠে এল মোঘলদের কথা। নাসিরুদ্দিন বলেন, ইদানিং অদ্ভুত এক প্রবণতা দেখা যাচ্ছে। বলা হচ্ছে মোঘলরা যা করছেন তা একেবারেই খারাপ। ইতিহাস একেবারেই ভুলভাবে ব্যাখা হচ্ছে। আমার মতে, যদি মোঘলদের সব খারাপই হয়, তাহলে তাজমহল ও লালকেল্লা গুড়িয়ে দেওয়া হোক। মোঘলদের অতিরঞ্জিত করারও দরকার নেই। খলনায়কও বানানোর প্রয়োজন নেই।
[আরও পড়ুন: রাগ কমল আলিয়ার, ফটোশিকারিদের সামনে ফের হাসিখুশি মেজাজে রণবীর ঘরনি ]
প্রসঙ্গত, কয়েকমাস আগে ‘কচ্ছ এক্সপ্রেসে’র প্রচার অনুষ্ঠানে নাসিরুদ্দিন শাহর স্ত্রী রত্না পাঠক বলেছিলেন, এই মুহূর্তে দেশে চলা ‘পাঠান’ ছবি ঘিরে বিতর্ক নিয়ে প্রশ্ন করায় রত্নার সাফ জবাব, , নাসিরুদ্দিনকে কোনও রকম মন্তব্য করতে দিই না। কে জানে কোন মন্তব্য থেকে কোন বিপদ চলে আসে। অশান্তি ভাল লাগে না। রত্নার দাবি, “হিংসার যে পরিমণ্ডল দেখতে পাচ্ছি, কেউ বাড়িতে এসে পাথর ছুঁড়ে মারতে পারে। কিছুই অসম্ভব নয়।” রত্না আরও বলেন, “এখনকার সময়ে এমনিতেই কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছে। কারণ একাধিক। তবু সতর্ক থাকতে হবে। তাই বলে ভয় পেলেও চলবে না। আমার স্বামীকে সাবধানে থাকতে বলি সবসময়। চুপ করে থাকাই শ্রেয়।”
[আরও পড়ুন: ২১ বছর বয়সি উঠতি মডেলের সঙ্গে হোটেলে রাত কাটালেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ! ভাইরাল ছবি]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে