Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
KD Song Row

চরম বিপাকে নোরা-সঞ্জয়, অশ্লীল ‘যৌন ইঙ্গিতবাহী’ গানের জেরে ২ তারকাকে তলব জাতীয় মহিলা কমিশনের

জাতীয় মানবাধিকার কমিশনের পর গানের কুরুচিকর দ্বৈত অর্থের শব্দে ক্ষোভপ্রকাশ মহিলা কমিশনের। বুধবার কন্নড় সিনেমার ওই 'যৌনইঙ্গিতমূলক' আইটেম নম্বর নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় সংসদেও। কবে হাজিরার নির্দেশ দেওয়া হল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৭:০৯

options
link
চরম বিপাকে নোরা-সঞ্জয়, অশ্লীল ‘যৌন ইঙ্গিতবাহী’ গানের জেরে ২ তারকাকে তলব জাতীয় মহিলা কমিশনের zoom
জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমাপ্রার্থী নোরা।

দিন কয়েক ধরেই কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান নিয়ে তোলপাড় নেটভুবন! যে গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির জেরে বিতর্কে জড়িয়েছেন নোরা ফতেহি, সঞ্জয় দত্তও। শ্রোতামহলের একাংশের অভিযোগ, ‘সারকে চুনার তেরি সারকে’ গানের লিরিকস অশ্লীল-চটুল শব্দে ঠাসা। বুধবারই কন্নড় সিনেমার ওই ‘যৌন ইঙ্গিতমূলক’ আইটেম নম্বর নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সংসদে। সেখানেই তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চটুল গানটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন। আগেই নির্মাতাদের নোটিস ধরিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। এবার ‘সারকে চুনার’ গানের দৃশ্যে যৌন ইঙ্গিতমূলক অঙ্গভঙ্গির জন্য নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তকে তলব করল জাতীয় মহিলা কমিশন।

কন্নড় ছবির গানের লিরিকসে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে…’, আবার কখনও বা ‘চুসেগা ইয়া চাটেগা’র মতো কুরুচিকর দ্বৈত অর্থ নিয়ে নিন্দার ঝড় দেশজুড়ে। একাংশ আবার গানের লিরিকসের পাশাপাশি বলিউডের বোল্ড বিউটি নোরা ফতেহির নাচের চটুল অঙ্গভঙ্গি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন! তাঁদের দাবি, এহেন গানের শব্দ এবং অশ্লীল অঙ্গভঙ্গি ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করছে।

‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। আসলে সংশ্লিষ্ট গানে ব্যবহৃত অশ্লীল শব্দ নিয়েই নিন্দার ঝড়। এহেন কুরুচিকর বিষয়বস্তুর প্রচার করায় এবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল মহিলা কমিশন। প্রাথমিক পর্যবেরক্ষণের পর তাদের দাবি, ‘সারকে চুনার তেরি সারকে’ গানের বিষয়বস্তু আদতে যৌনউত্তেজক এবং আপত্তিকর। তাছাড়া এটি ‘ভারতীয় ন্যায় সংহিতা’, ‘তথ্য প্রযুক্তি আইন, ২০০০’ এবং ‘পকসো’র মতো একাধিক আইন লঙ্ঘন করছে। সেই প্রেক্ষিতেই আগামী ২৪শে মার্চ নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। দুই বলিউড তারকার সঙ্গে গীতিকার রাকিব আলম, প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ এবং পরিচালক কিরণ কুমারকেও তলব করা হয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টায় কমিশনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককে। তবে তার অন্য়থা হলে যে তারকাদের চরম পরিণতি ভুগতে হবে, সেবিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে।

Advertisement
Armaan Malik Slams ‘Vulgar’ Lyrics of Nora Fatehi–Sanjay Dutt’s KD: The Devil Song
আগামী মাসে মুক্তি পাবে নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত অভিনীত নতুন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’। ছবি: সংগৃহীত।

ওই কন্নড় ছবির গানের লিরিকসে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে…’, আবার কখনও বা ‘চুসেগা ইয়া চাটেগা’র মতো কুরুচিকর দ্বৈত অর্থ নিয়ে নিন্দার ঝড় দেশজুড়ে। একাংশ আবার গানের লিরিকসের পাশাপাশি বলিউডের বোল্ড বিউটি নোরা ফতেহির নাচের চটুল অঙ্গভঙ্গি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন! তাঁদের দাবি, এহেন গানের শব্দ এবং অশ্লীল অঙ্গভঙ্গি ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করছে। একাংশ আবার ‘আবর্জনা’ বলেও কটাক্ষ করলেন নোরা-সঞ্জয়ের আইটেম গানকে। কটাক্ষ করে কঙ্গনা রানাউতও বলেছেন, “বলিউড অশ্লীলতার সব মাত্রা ছাড়িয়েছে।” যদিও বিতর্কে জড়িয়ে গীতিকার রাকিব আলম বলছেন, তিনি কন্নড় ভাষা থেকে হিন্দিতে গানের লিরিকস অনুবাদ করেছেন মাত্র। তাঁর কোনও দোষ নেই। অন্যদিকে নোরা ফতেহিও চলতি বিতর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবুও রেহাই পেলেন না! এবার জাতীয় মহিলা কমিশনের রোষে তাঁরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.