Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Manosi Sengupta

ছেলের জন্মদিনে নিজেকে ‘মা ও বাবা’ বলে পোস্ট, ঘর ভাঙল মানসীর?

দ্বিতীয়বার মাতৃত্বের জার্নিতে কখনও স্বামীকে অভিনেত্রীর পাশে দেখা যায়নি। তা নিয়ে সোশাল মিডিয়াতে তাঁর দিকে ধেয়ে এসেছে একাধিক প্রশ্নও। যদিও তার জবাব পাওয়া যায়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৬:৫৭

options
link
ছেলের জন্মদিনে নিজেকে ‘মা ও বাবা’ বলে পোস্ট, ঘর ভাঙল মানসীর? zoom
অভিনেত্রী মানসী সেনগুপ্তর বিবাহ বিচ্ছেদের জল্পনা। ছবি: ইনস্টাগ্রাম

টেলিপর্দার জনপ্রিয় খলনায়িকা মানসী সেনগুপ্ত। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ‘মৌমিতা’ চরিত্রে সাড়া ফেলে দিয়েছিলেন। কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয়নি। সন্তানদের নিয়ে তাঁর কাটানো সুন্দর মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় প্রায়শয়ই দেখা যায়। তবে দেখা যায় না স্বামীকে। দাম্পত্য সম্পর্ক যে উষ্ণতা হারিয়েছে, তা নিজে মুখেই জানিয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তিনি নিজে সন্তানের মুখ চেয়ে আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি। ছেলের প্রথম জন্মদিনে অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্ট অবশ্য অন্য কথা বলছে। অনেকেরই দাবি, সম্ভবত বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। তবে কি এখন মানসী (Manosi Sengupta) ‘সিঙ্গল মাদার’?

বিষয়টা খোলসা করা যাক। গত বুধবার ছিল মানসীর ছোট ছেলের প্রথম বছরের জন্মদিন। ইনস্টাগ্রামে ছেলের জন্মদিনের মিষ্টি ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গিয়েছে তাঁর মেয়েকেও। মানসী পোস্টে লিখেছেন, “প্রতিটি প্রথমই বিশেষ। কিন্তু তুই বুঝিয়েছিস প্রতিটি শেষও বিশেষ হতে পারে। ঠিক যেমন তুই আমার শেষ প্রেম। প্রথম জন্মদিনে কথা দিচ্ছি আমিই তোর হিরো। কথা দিচ্ছি আমিই তোর মা এবং বাবা। সবসময় জগন্নাথদেবের উপর ভরসা রাখি। চিন্তা করিস না সবসময় মা তোর পাশেই থাকবে।” একে তো জন্মদিনের ছবিতে দেখা যায়নি মানসীর স্বামীকে। আবার তার উপর পোস্টে ‘আমিই তোর মা এবং বাবা’ শব্দ। সবমিলিয়ে গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। অনেকেই বলছেন, সম্ভবত দু’জনের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও অভিনেত্রীর তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manosi Sengupta (@manosisengupta)

বলে রাখা ভালো, গত বছরই দ্বিতীয় সন্তানের মা হন মানসী। তবে কাজ বেশিদিন বন্ধ রাখেননি। শুধু তাই নয়, শুটিং ফ্লোর থেকে সরাসরি নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে সন্তান জন্ম দিতে যাওয়ার ইচ্ছাও ছিল তাঁর। এমনকী সাধ খাওয়া থেকে যে কোনও জায়গাতেই অন্তঃসত্ত্বা মানসী গিয়েছেন নিজেই গাড়ি চালিয়ে। নিজেকে ভালো রাখলে তবেই ভালো থাকবে তাঁর সন্তান, এই ফর্মুলাতেই বরাবর বিশ্বাসী অভিনেত্রী। অবশ্য জীবনের প্রতি মুহূর্তে তাঁর সঙ্গে দেখা যায় মা ও বোন রাইমাকে। দ্বিতীয়বার মাতৃত্বের জার্নিতে যাঁকে সবচেয়ে বেশি পাশে পাওয়ার কথা ছিল, সেই স্বামীকে কোথাও দেখা যায়নি। তা নিয়ে সোশাল মিডিয়াতে তাঁর দিকে ধেয়ে এসেছে একাধিক প্রশ্নও। যদিও তার জবাব পাওয়া যায়নি। ঠিক যেমন এদিনের পোস্টেও স্পষ্ট নয় দাম্পত্যের সমীকরণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.