Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Neeraj Pandey

‘খাকি’র রেইকি করতে কলকাতায় পরিচালক নীরজ পাণ্ডে, কোথায় কোথায় হবে শুটিং?

খুব শীঘ্রই কলকাতায় শুরু হয়ে যাবে এই ওয়েব সিরিজের শুটিং।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৪, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৪, ১৮:০১

options
link
‘খাকি’র রেইকি করতে কলকাতায় পরিচালক নীরজ পাণ্ডে, কোথায় কোথায় হবে শুটিং? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে ইতিমধ্য়েই বিনোদন জগতে শোরগোল শুরু। তার পর যেদিন থেকে রটে গিয়েছে, নীরজের এই সিরিজে দেখা যেতে পারে প্রসেনজিৎ, জিৎ, পরমব্রতদের। সেদিন থেকেই যে উত্তেজনার পারদ তুঙ্গে। আর এবার নতুন খবর হল এই সিরিজের রেইকি করতে কলকাতা পা রেখেছেন নীরজ। সোমবার সকাল থেকেই উত্তর কলকাতার নানা জায়গায় শুটিং স্পট খুঁজে বেড়াচ্ছেন নীরজ ও তাঁর টিম। জানা গিয়েছে, উত্তর কলকাতার মোহনলাল স্ট্রিট সংলগ্ন এলাকায় রেইকি করেছেন নীরজ ও তাঁর টিম। সূত্রের খবর, এই সিরিজের বেশিভাগটার শুটিংই নাকি হবে উত্তর কলকাতার নানা জায়গায়।

[আরও পড়ুন: বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে তারকাদের চালচিত্র, ভোট সাম্রাজ্য এবার কার দখলে? ]

লালবাজার চত্বর, মধ্য ও উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে নতুন এই সিরিজের শুটিং হওয়ার কথা। এর আগেও কলকাতায় এসে ছিলেন নীরজ। সেই সময় অভিনেতাদের সঙ্গে মিটিংও সেরে ফেলেছেন। প্রসেনজিৎ, জিৎ, পরমব্রত ছাড়াও এই সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়ের থাকারও কথা রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

শোনা গিয়েছে, এই সিরিজে দেখা যেতে পারে শোলাঙ্কি রায় ও চিত্রাঙ্গদা শতরূপাকে। ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতা ছিলেন সেখানে। এর পর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। সূত্রের খবর, খুব শীঘ্রই কলকাতায় শুরু হয়ে যাবে এই ওয়েব সিরিজের শুটিং।

[আরও পড়ুন: ফিনফিনে রাতপোশাকে খুশি কাপুর, ছবি দেখে হাবুডুবু বয়ফ্রেন্ড বেদাঙ্গ! প্রকাশ্যে যা করলেন নায়ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.