সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির দিনই বিতর্কে মণিরত্নমের (Mani Ratnam) ওয়েব সিরিজ ‘নবরস’ (Navarasa)। টুইটারে সিরিজ বয়কটের ডাক দেওয়া হল। অভিযোগ, ছবির পোস্টারে কোরানের (Quran) অবমাননা করা হয়েছে। এতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন নেটদুনিয়ার একাংশ। সিরিজের পাশাপাশি স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সও বয়কটের (Ban Netflix) ডাক দেওয়া হয়েছে।
ন’টি ভিন্ন ভিন্ন কাহিনি নিয়ে তৈরি মণিরত্নমের ‘নবরস’। সিরিজে অভিনয় করেছেন সূরিয়া, বিজয় সেতুপতি, প্রকাশ রাজ, রেবতি, পার্বতি থিরুভতু, অশোক সেলভন, নাগা শৌর্যর মতো একঝাঁক দক্ষিণী তারকা। ন’টি গল্পের জন্য আলাদা আলাদা করে পোস্টার তৈরি করা হয়েছে। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। সমস্যার সৃষ্টি হয়েছে ‘ইনমাই’ গল্পের পোস্টারে।
POSTER : 7 #Inmai#NavarasaOnNetflix #ManiRatnam @JayendrasPOV #RathindranRPrasad @Actor_Siddharth @parvatweets@aditi1231 @Netflix_INSouth @NetflixIndia @netflix #gopiprasannaa pic.twitter.com/dYZJmFhw2E
— Gopi Prasannaa (@gopiprasannaa) August 3, 2021
[আরও পড়ুন: Tokyo Olympics: হকিতে হার ভারতীয় মেয়েদের, ভাঙা মন নিয়েই খেলোয়াড়দের শুভেচ্ছা জানালেন Shah Rukh Khan]
‘ইনমাই’ শব্দের অর্থ ভয়। সিরিজের এই গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ (Siddharth) ও পার্বতী (Parvathy Thiruvothu)। অভিযোগ, ছবির পোস্টারে কোরানের অবমাননা করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে। তামিল ভাষার এক সংবাদ মাধ্যমেও পোস্টারটি ছাপা হয়েছিল। তার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ঘটনার এখনও পর্যন্ত নেটফ্লিক্স বা মণিরত্নমের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
We will not accept any insult to the Qur’an#BanNetflix
#BanDailyThanthiNews
#TahaffuzeQuran#RemoveNavarasaPoster pic.twitter.com/hMiwFWagNY— ✿Ahmad Raza✿ ࿐احمدرضا࿐ (@Ahmad_Raza_Q) August 6, 2021
Strict legal action should be taken against these people who doesn’t care about the religious feelings. #BanNetflix#BanDailyThanthiNews#TauheeneQuran pic.twitter.com/iwJRNs7WmM
— Nafees Raza Noori T.N.R.A.T,2002 k (@nafees_noori) August 6, 2021
Holy Quran’ Verses are Being used For Advertising the Upcoming movie name Varanasa 😠
And the poster of this movie has been printed on Tamil news paper Daily ThanthiWe demand to change the poster
And remove it from everywhere#TahaffuzeQuran#RemoveNavarasaPoster #BanNetflix— Mohammad Ahsan Tamboli (@AhsanTamboli) August 6, 2021
[আরও পড়ুন: বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন Ankush-Oindrila? নতুন পোস্টেই গুঞ্জন উসকে দিলেন নায়ক]
সর্বশেষ খবর
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের
-
মেয়ে ‘খুনি’, হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, ‘ওকে মৃত্যুদণ্ড দিক…’
-
দুর্যোগ কাটতেই তারাতলায় ফের উদ্ধারকাজ শুরু, নাইট ভিশন ক্যামেরায় চলছে তল্লাশি
-
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঘোষণা মমতার
-
সিএবিতে ফের নাটক! অ্যাপেক্স সদস্যের আচমকা ইস্তফা চাপ বাড়াল সহ-সভাপতির উপর