Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Nitish Bharadwaj

‘কেদারনাথ’-এর সেটে কি নেশা করতেন সুশান্ত-সারা? উত্তর দিলেন সহ-অভিনেতা

ছবিতে সারার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন 'মহাভারত' ধারাবাহিক খ্যাত এই অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২১, ১৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২১, ১৯:২৯

options
link
‘কেদারনাথ’-এর সেটে কি নেশা করতেন সুশান্ত-সারা? উত্তর দিলেন সহ-অভিনেতা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কেদারনাথ’ ছবির সেটে কি নেশা করতেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এবং সারা আলি খান (Sara Ali Khan)? এই প্রশ্নের উত্তর দিলেন ‘মহাভারত’ ধারাবাহিক খ্যাত অভিনেতা নীতীশ ভরদ্বাজ (Nitish Bharadwaj)। সেটে সুশান্ত ও সারার মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি বলেই জানান তিনি।

সম্প্রতি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে দেওয়া পুরনো একটি বয়ানের প্রতিলিপি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে রিয়া দাবি করেছিলেন, সারা তাঁকে মারিজুয়ানার জয়েন্ট এবং ভদকা অফার করেছিলেন। সইফকন্যা নাকি নিজের হাতে গাঁজার ছিলিম বানাতেন। বলতেন, নেশা করলে চাপমুক্ত থাকা যায়। আবার আইসক্রিম ও গাঁজা একসঙ্গে খেলে শরীরের ব্যথা কমে যায়। সারার সঙ্গে একসঙ্গে নেশা করেছিলেন বলেও বয়ানে দাবি করেছিলেন রিয়া।

Advertisement

[আরও পড়ুন: সত্যজিৎ রায়ের কোন ছোট গল্পগুলি উঠে এল নেটফ্লিক্সের ‘রে’ সিরিজে? দেখুন ট্রেলার]

বয়ানের সত্যতা যাচাই সংবাদ প্রতিদিনের পক্ষে করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে ভিন্ন মত নীতীশ ভরদ্বাজের। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেদারনাথ’ (Kedarnath Film) ছবিতে সারার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেতা জানান, সেটে সারা ও সুশান্ত একেবারে স্বাভাবিক ছিলেন। সুশান্ত খুবই চটপটে ছিলেন। নেশাগ্রস্ত মানুষের পক্ষে এতটা চটপটে হওয়া সম্ভব নয়। সুশান্ত সিগারেট খেতেন। তবে মাদক সেবনের লক্ষণ তাঁর কিংবা সারার মধ্যে তিনি কখনও দেখেননি। নীতীশ জানান, তিনি নিজে ধূমপান না করলেও গাঁজার গন্ধ ভালভাবেই চেনেন। সেই রকম গন্ধ কখনও সেটে পাননি। সুশান্ত ও তাঁর মধ্যে মহাজাগতিক বিষয় নিয়ে আলোচনা হত। সুশান্ত তাঁকে নিজের বাড়িতে টেলিস্কোপ দিয়ে আকাশের তারা দেখতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু নীতিশের আর যাওয়া হয়নি। সুশান্তের মৃত্যুর ৩৬ ঘণ্টা আগে তাঁকে শেষ মেসেজ করেছিলেন বলে জানান নীতীশ ভরদ্বাজ। উল্লেখ্য, গত বছরের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আগামী সোমবারই সেই ঘটনার এক বছর পূর্ণ হবে।

[আরও পড়ুন: অসুস্থ দিলীপ কুমারের হাসপাতালের ছবি দেখে মন খারাপ অনুরাগীদের, কবে বাড়ি ফিরবেন?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.