সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ হোক বা ‘জওয়ান’, শাহরুখের ভরসা দীপিকা (Deepika Padukone)। কিং খানের হাত ধরেই বলিউডে সফর শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু শাহরুখের থেকে বেশি হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করতে চান তিনি! নিজের এক সাক্ষাৎকারে হিমেশের সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন বলিউডের ‘মস্তানি’।

কিন্তু হিমেশই কেন? গল্প ‘ওম শান্তি ওম’ সিনেমার মুক্তির আগের। ২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’ গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ। সে সময় যেকোনও অনুষ্ঠান বা পুজোর মণ্ডপে তাঁরই গান বাজত। ‘আপকা সুরুর’ নামের ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন হিমেশ। যার ‘নাম তেরা’ গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা।
[আরও পড়ুন: ]
সেই সময় দীপিকা শুধুই একজন মডেল ছিলেন। অভিনয়ের কিছুই জানতেন না। কিন্তু হিমেশ তার উপরই ভরসা রেখেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ এখনও দীপিকার রয়েছে। রিয়ালিটি শোয়ে এসেও সেকথা জানিয়েছেন তিনি। এমনকী ২০১০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি যদি কখনও হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই তাহলে অবশ্যই গ্রহণ করব।”

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই সিনেমা হলে মুক্তি পেয়েছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’। আড়াইশো কোটি বাজেটের সিনেমা এখনও পর্যন্ত ২১৬ কোটি টাকার ব্যবসা করেছে। আগামীতে দীপিকার রিলিজ লিস্টে রয়েছে ‘Kalki 2898 AD’ ও ‘সিংহম এগেইন’।
View this post on Instagram
[আরও পড়ুন: প্রতারিত সলমন খান! কোন ফাঁদে পড়লেন বলিউডের সুলতান?]
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও