সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসে মানেই টানা কাজের আবহ৷ একটু আধটু যে আড্ডা-গপ্পো যে হয় না তা নয়৷ কিন্তু তাই বলে মস্তি! দশটা-পাঁচটা রুটিনে বাঁধা যে কেউই এ কথা শুনে একটু চমকাবেন৷ কিন্তু ঠিক এই কাজটাই করলেন সানি লিওন৷ অফিসেই জমিয়ে মস্তি করলেন তিনি৷
Office masti!! pic.twitter.com/cjLEgDHN9F
Advertisement— Sunny Leone (@SunnyLeone) April 21, 2017
তা ঠিক করলেন? এমনিতে সানির জন্য সময়টা যে খুব ভাল যাচ্ছে তা বলা যায় না৷ কন্ডোম নিয়ে তাঁর বিজ্ঞাপনের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনেছে এক মহিলা সংগঠন৷ যে বিজ্ঞাপনে অনেকের কাছেই সানি লাস্যময়ী হয়ে ধরা দিয়েছেন৷ সেই অভিব্যক্তির বিরুদ্ধেই উঠেছে অশালীনতার অভিযোগ৷ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলেই দাবি সংগঠনের৷ যদিও সানি জানিয়েছিলেন, যেহেতু ভারত গণতান্ত্রিক দেশ, তাই যে কেউ যে কোনও অভিযোগ জানাতে পারেন৷ তাঁর বিরুদ্ধেও যদি কেউ সমালোচনা করে, তবে তাকেও স্বাগত জানিয়েছেন সানি৷ তাঁর মত, নাগরিকদের জন্য কোনটা ভাল সেটা একমাত্র প্রশাসনই ঠিক করতে পারে৷ সরকারের উপরই তাই ভরসা রেখেছেন সানি৷ এর মধ্যেই অফিসে ধরা দিলেন মস্তির মুডে৷
More masti hole in one and one ball landed in its holder haha @yofrankay like “what!! Mad genius” hahaha pic.twitter.com/PCKjSotUq5
— Sunny Leone (@SunnyLeone) April 21, 2017
আসলে মস্তি বলতে অফিসেই গলফ খেলায় মেতেছিলেন সানি৷ শুধু একা নন৷ সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও৷ সঙ্গী হয়েছিলেন অন্যান্যরাও৷ অফিসে খেলতে গেলে যা হয় আর কী! নানা বিড়ম্বনা, আর তাতেই বাড়ে মস্তি, মজা৷ সে সবের ছবি ফ্যানদের জন্য পোস্ট করেছেন সানি নিজেই৷
And then the boys joined!! @DanielWeber99 Arvind and Akbar. lol I had everyone in the office playing mini golf! pic.twitter.com/fH5yP8vdKx
— Sunny Leone (@SunnyLeone) April 21, 2017
সর্বশেষ খবর
-
কোটি কোটি টাকার দুর্নীতিতে গ্রেপ্তার ডিনো মোরিয়া, বাড়ি থেকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলল পুলিশ
-
পুজোয় ‘উত্তম’ নস্ট্যালজিয়া, শতবর্ষে হাওড়ার এই আবাসনে মধ্যমণি বাঙালির ম্যাটিনি আইডল!
-
পুজোর মুখে হকারদের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা, ব্যবসার জন্য বেছে দিলেন জায়গা
-
‘নতুন মাইন্ড গেম নিয়ে ফিরেছে বিজয় সালগাঁওকর’, ছুটির আবহে ‘দৃশ্যম ৩’ জ্বরে কাবু দর্শক
-
এক বিশ্বকাপে তিনবার ভারত-পাকিস্তান! সূচি প্রকাশিত হতেই উৎসুক ক্রিকেটপ্রেমীরা