Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Nusrat Jahan

ছেলেকে ছাড়াই ঘুরতে যাচ্ছেন? নুসরত-যশের সেলফি দেখে নেটিজেনদের প্রশ্নবাণ!

কোথায় গেলেন যশরত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২২, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২২, ১৬:০৩

options
link
ছেলেকে ছাড়াই ঘুরতে যাচ্ছেন? নুসরত-যশের সেলফি দেখে নেটিজেনদের প্রশ্নবাণ! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘুরতে বেরিয়ে পড়লেন টলিউডের সবচেয়ে চর্চিত রিয়েল লাইফ জুটি নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন যশরত। চোখে সানগ্লাস, জলপাই রঙের জাম্প শুটে নুসরতের এই ছবি রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে নেটিজেনরা বললেন, সেরা সুন্দরী!

নুসরতের মতোই ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন, যশ দাশগুপ্তও। যশকে দেখা গেল কালো রঙের জ্যাকেটে। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দিলেন নুসরত ও যশ। নুসরত-যশের হ্যাশট্যাগ দেখে বোঝাই যাচ্ছে গরমের ছুটি কাটাতেই শহর ছেড়েছেন এই দম্পতি। তবে ঠিক কোথায় যাচ্ছেন তা কিন্তু স্পষ্ট করেননি তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আচমকা আইনি বিপাকে ‘ইন্ডিয়ান আইডল ১২’ খ্যাত পবনদীপ-অরুণিতা জুটি! কিন্তু কেন?]

তবে নেটিজেনরা যশ ও নুসরতের এই ছবি দেখে খোঁজ শুরু করে দিলেন ছেলে ঈশানের। নেটিজেনদের প্রশ্ন, ছোট্ট ছেলেকে ছেড়ে দিয়েই কি বার বার ঘুরতে যাচ্ছেন দম্পতি!

মা হওয়ার পর নুসরত সদ্য নিজের কাজে ফিরেছেন। হাতে তাঁর বেশ কয়েকটি ছবি।
সম্প্রতি যশের সঙ্গে জুটি বেঁধে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি ছবির শুটিং শেষ করেছেন সদ্য। সেই শুটিং শেষ করেই কিছুদিনের ছুটি নিলেন যশ ও নুসরত। কেরিয়ার, যশ, সন্তান ও ঈশানকে নিয়ে দিব্যি রয়েছেন নুসরত। আগেও যেমন তাঁকে কেন্দ্র করে ওঠা গুঞ্জনকে পাত্তা দিতেন না নুসরত, এখনও তিনি সেরকমই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় নুসরতপুত্র ঈশানের। বার্থ সার্টিফিকেটের মারফত প্রকাশ্যে আসে ঈশানের পিতার নাম যশ দাশগুপ্ত। তবে তাঁকে নিয়ে ওঠা সমস্ত গুঞ্জনকে ভুলে নিজের পরিবার ও কেরিয়ারের দিকেই এখন নজর দিতে চান অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

[আরও পড়ুন: অভিনেত্রীকে নগ্ন করে ভিডিও করল ২ দুষ্কৃতী! লুঠ সোনার গয়না ও নগদ ]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.