Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
নুসরত জাহান

মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েই অসুস্থ নুসরত! জল্পনা ঘনিষ্ঠ মহলে

স্বামীর জন্মদিনের পার্টির পরই অসুস্থ হয়ে পড়েন সাংসদ-অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০১৯, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০১৯, ১৪:৪৮

options
link
মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েই অসুস্থ নুসরত! জল্পনা ঘনিষ্ঠ মহলে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ নাকি শ্বাসকষ্ট? তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বর্তমানে বাইপাস লাগোয়া এক নার্সিংহোমের আইসিইউ-তে ভরতি রয়েছেন বসিরহাটের সাংসদ। চিকিৎসকদের দাবি, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বিকেলের দিকে নার্সিংহোম থেকে বাড়ি ফিরতে পারেন নুসরত।

রবিবার ছিল নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। বিয়ের পর স্বামীর প্রথমবারের জন্মদিন, তাই তা বিশেষ করে তোলার জন্য নানা পরিকল্পনা করেছিলেন নিখিল ঘরনি। সকালেই স্বামীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy bday hubbilicious.. @nikhiljain09 My world 🌍 starts and ends with u…

A post shared by Nusrat (@nusratchirps) on


সন্ধের দিকে বাড়িতে আয়োজন করা হয়েছিল পার্টিরও। তাতে ঘনিষ্ঠ পরিজনদের অংশ নেওয়ার কথা ছিল। সূত্রের খবর, পার্টি শুরুর সময় বেশ সেজেগুজে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল নুসরতকে। অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন। আচমকাই গুঞ্জন ওঠে অসুস্থ হয়ে পড়েছেন নুসরত। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিজনদের দাবি, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে আইসিইউতে ভরতি করা হয়। চিকিৎসকরা জানান, রাতভর চিকিৎসায় ঠিকঠাক সাড়া দিয়েছেন তৃণমূল সাংসদ। সোমবার তাঁর অবস্থা যথেষ্ট স্থিতিশীল। সূত্রের খবর, এদিন বিকালে হয়তো বাড়ি ফিরে যেতে পারেন তিনি।

পরিজনদের দাবি, ছোট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে নুসরতের। আবহাওয়া পরিবর্তনের সময় শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যদিও সূত্রের খবর, শ্বাসকষ্ট নয় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ। ওই বেসরকারি হাসপাতালের তরফে ইতিমধ্যেই ফুলবাগান থানায় ‘ড্রাগ ওভারডোজ’-এর অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পরিবারের তরফে এ বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি।

[আরও পড়ুন: সারাদিন স্মার্টফোনে মগ্ন? আসক্তি কাটাতে ব্যবহার করুন এই অ্যাপগুলি]

অভিনয় জগতে কম সময়ে বেশ সফল নুসরত। সদ্যই সাংসদ হিসাবে কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। সোমবারই সংসদে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল বসিরহাটের সাংসদের। আচমকা অসুস্থতায় শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারলেন না তৃণমূল সাংসদ। তাই তাঁর অসুস্থতা নিয়ে দলীয় সাংসদদের মধ্যে চলছে জোর আলোচনা। এদিকে, দাম্পত্য জীবনেও যথেষ্ট সুখী নুসরত-নিখিল। সোশ্যাল মিডিয়া তাঁদের মধুময় উষ্ণ দাম্পত্য সমীকরণের প্রমাণ দেয়। তা সত্ত্বেও প্রশ্ন উঠছে কেন মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেলেন তৃণমূল সাংসদ? তবে কি উষ্ণতা হারাচ্ছে তাঁদের দাম্পত্য নাকি অন্য কোনও চোরস্রোত বইছে নুসরত এবং নিখিলের মাঝে, রাজনৈতিক মহল থেকে টলিপাড়া সর্বত্রই কান পাতলে শোনা যাচ্ছে জোর গুঞ্জন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.