Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Tanveer Piyal

পথ দুর্ঘটনায় মৃত বাংলা ব্যান্ড ‘অড সিগনেচার’-এর তানভী, আহত আরও ৩

শুধু ওপার বাংলায় নয়, এপার বাংলাতেও 'অড সিগনেচার' তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৪, ১৫:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৪, ১৫:০৭

options
link
পথ দুর্ঘটনায় মৃত বাংলা ব্যান্ড ‘অড সিগনেচার’-এর তানভী, আহত আরও ৩ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশের জনপ্রিয় বাংলা ব্যান্ডের গায়ক তানভীর পিয়াল। শনিবার ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ‘অড সিগনেচার’ ব্যান্ড। তানভীর পিয়াল ছাড়াও এই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁদের গাড়িচালক। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন ব্যান্ড মেম্বার। তাঁদের অবস্থা গুরুতর।

বাংলাদেশের মহাসড়কের চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে হানিফ পরিবহন ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার সকালে ব্যান্ড অড সিগনেচারের অফসিয়াল ফেসবুক পেজ থেকেও এ তথ্য জানানো হয়েছে। পোস্টে লেখা হয়, ‘সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।’

[আরও পড়ুন: ‘রাতে শুতে পারলে আরও মজা লাগে’, ভোট প্রচারে ট্রেনে উঠে নস্ট্যালজিক রচনা]

শুধু ওপার বাংলায় নয়, এপার বাংলাতেও ‘অড সিগনেচার’ তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। ২০১৭ সালে এর আত্মপ্রকাশ। এই ব্যান্ডের গানগুলোর মধ্যে ‘ঘুম’, ‘আমার দেহখান’, ‘দুঃস্বপ্ন’ অন্যতম।

[আরও পড়ুন: ফেলুদার সম্মোহনের শক্তিতে বাজিমাত করল ‘নয়ন রহস্য’, পড়ুন রিভিউ ]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.