জাতীয় স্বীকৃতি পেল বাংলার চিত্তরঞ্জন সেবাসদন। কেন্দ্রীয় সরকার শংসাপত্র দিয়ে জানিয়েছে, বাংলার চিত্তরঞ্জন সেবাসদনের ম্যাটারনিটি অপারেশন থিয়েটার এবং লেবার রুম অত্যন্ত উন্নত মানের।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি বিভাগই নির্ধারিত সমস্ত মানদন্ড পূরণ করেছে। ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার পশ্চিমবঙ্গের ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টরকে চিঠিতে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:
হাসপাতালের মান খতিয়ে দেখতে একটি বিশেষ প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। তার নাম, ‘লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ’ বা প্রসবকক্ষের গুণগত মান উন্নয়ন উদ্যোগ। এই ‘laqshya’ প্রকল্পে একশোয় নম্বর দেওয়া হয়। চিত্তরঞ্জন সেবাসদনের অপারেশন থিয়েটার আর লেবার রুম দু’টোই লেটার মার্কস পেয়েছে। গত ২৩ এবং ২৪ জুন চিত্তরঞ্জন সেবাসদন পরিদর্শন করেন আধিকারিকরা। এরপরই এই মূল্যায়ন করা হয়। চিত্তরঞ্জন সেবা সদনের অপারেশন থিয়েটার ৯৬.৫৩ শতাংশ নম্বর পেয়েছে। অন্যদিকে লেবার রুম পেয়েছে ৮৭. ৩১ শতাংশ নম্বর।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি বিভাগই নির্ধারিত সমস্ত মানদন্ড পূরণ করেছে। NHSRC বা ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার পশ্চিমবঙ্গের ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টরকে চিঠিতে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে। এই সাফল্যের ভিত্তিতে হাসপাতালের ম্যাটারনিটি OT ও লেবার রুমকে LaQshya কর্মসূচির অধীনে “Quality Certified” বা জাতীয় মানের গুণমান শংসাপত্র দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে যেসব ক্ষেত্রে উন্নতিরও পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলিতে কাজ চালিয়ে যেতে হবে এবং সেই অগ্রগতির রিপোর্ট রাজ্য কোয়ালিটি অ্যাসিওরেন্স ইউনিট ও NHSRC-কে জমা দিতে হবে।
এই প্রসঙ্গে চিত্তরঞ্জন শিশুসদনের অধিকর্তা ডা. আশিস মুখোপাধ্যায় বলেন, ”দুটি বিষয়ে এই স্বীকৃতি পাওয়া গিয়েছে। একটি হচ্ছে ‘laqshya’ অন্যটি মুসকান। দুটি ক্ষেত্রে অভাবনীয় স্কোর করেছে। এটা অনেক বড় সাফল্য।” তাঁর কথায়, ”মা এবং শিশুর স্বাস্থ্যরক্ষায় চিত্তরঞ্জন শিশুসদনের যে অবদান তা আবারও প্রতিষ্ঠিত হল কেন্দ্রীয় সরকারের এই সমীক্ষায়।”
২০২৪ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বীকৃতিতে দেশের সেরা হাসপাতালগুলির তালিকায় জায়গা করে নিয়েছিল অন্য তিনটি সরকারি হাসপাতাল। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা পরিষেবায় বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছিল নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ এবং বি. সি. রায় শিশু হাসপাতাল। পরিচ্ছন্নতা, নবজাতক ও প্রসূতি মায়েদের জন্য স্বাস্থ্য পরিষেবার মান-সহ একাধিক সূচকের ভিত্তিতে দেশজুড়ে হাসপাতালগুলির এই মূল্যায়ন করা হয়।
সর্বশেষ খবর
-
কর্তব্যরত অবস্থায় হেডফোন কিংবা ইয়ারফোন ব্যবহার নয়, কড়া নির্দেশ লালবাজারের
-
৭৮ শিশু-সহ অন্তত ২০০ জন HIV আক্রান্ত! হাসপাতালের গাফিলতিতে ভয়াবহ বিপর্যয় পাকিস্তানে
-
উদ্ধবসেনার ৬ সাংসদের দলবদলকে ‘স্বীকৃতি’, স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে চাপ বাড়ছে মমতার
-
ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, পারদর্শী রাশিয়ান ব্যালেতেও, সোনমের ‘অক্সিজেন’ কে এই গীতাঞ্জলি?
-
ভাইরাল ‘তি আমো মেসি’, গোয়ায় পুত্র ধীয়ের সঙ্গে ফাইনালে ‘একস্ট্রা টাইম’ দেখার আবদার শিলাজিতের