সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে। কিন্তু হিটের দেখা নেই। বক্স অফিসে সাফল্যের আশায় এবার শিবঠাকুরের শরণাপন্ন হলেন অক্ষয় কুমার। ‘OMG 2’ সিনেমায় মহাদেবের চরিত্রেই দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’কে। ছবি নিয়ে এবার গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ও মাই গড’। সে ছবিতে অক্ষয় হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সিক্যুয়েলে শিব হিসেবে দেখা যাবে তাঁকে। আর পরেশ রাওয়ালের পরিবর্তে এ ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। ১১ আগস্ট মুক্তি পাবে ‘OMG 2’। তার আগে নিজের লুকের সামান্য ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা। পাশাপাশি জানালেন টিজার মুক্তির তারিখ।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘অশিক্ষিতরা দেশ চালাচ্ছে’, কাজলের মন্তব্যকে হাতিয়ার করেই মোদি’ভক্ত’দের বিঁধলেন শিব সেনা নেত্রী]
ছবির মুক্তির ঠিক এক মাস আগে অর্থাৎ ১১ জুলাই প্রকাশ করা হবে টিজার। উল্লেখ্য, এই ছবিতে বড় চমক হিসেবে থাকছেন অরুণ গোভিল। আরও একবার নাকি রাম হিসেবে দেখা যাবে তাঁকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম ও গোবিন্দ নামদেব।

প্রসঙ্গত, বক্স অফিসে তেমন আর চলছে না অক্ষয় ম্যাজিক। একের পর এক ছবি ফ্লপ। ‘বেল বটম’ থেকে ‘বচ্চন পাণ্ডে’, কিংবা হালফিলের ‘পৃথ্বীরাজ’, ‘সেলফি’। ফ্লপ দেখে দেখে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন অক্ষয়। আর তার উপর অক্ষয়ের উপর নিন্দুকদের অভিযোগ, তিনি ছবিতে অভিনয় করলেও, শুধুই গেরুয়া রাজনীতির জয়জয়কার করেন। এমন পরিস্থিতি এখন অক্ষয়ের বড় ভরসা ‘OMG 2’।
[আরও পড়ুন: ইটালিতে মা-দিদির সঙ্গে মশগুল রণবীর, ছোট্ট রাহাকে নিয়ে মুম্বইয়ে একা আলিয়া! ‘বিরক্ত’ ভক্তরা]
সর্বশেষ খবর
-
‘পড়াশোনা করে চাকরি হয়, এই বিশ্বাসই ফেরাতে হবে’, স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে বললেন দীপক
-
বেমানান সময়ে বিশ্বকাপ! ফুটবল ‘জ্বরে’ আগাম দাওয়াই চিকিৎসকদের, স্বাস্থ্যবিধি মানার বার্তা
-
বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা, বিধানসভা হবে পেপারলেস, ঘোষণা স্পিকার রথীন্দ্রর
-
গুরুত্ব চা-আমে, উত্তরবঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে মনের মতো বাজেটের প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
-
বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি ডিজে! সঙ্গী কেটি পেরি, উত্তেজনায় ফুটছে ওপার বাংলা