সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মাস্ক। রাস্তায় রাস্তায় এখন মাস্কের বিপণি। কেউ নামী দোকানে গিয়ে কেনেন, কেউ রাস্তার পাশের দোকান থেকেই মুখ ঢাকার অস্ত্রটি কিনে ফেলেন। অনেকে আবার ‘ইউজ অ্যান্ড থ্রো’ মাস্কও ব্যবহার করেন। দামের হেরফের তো রয়েইছে। বেশি হলে কত হতে পারে? গুগলে কলকাতার মাস্কের দাম জানতে চাইলে প্রাথমিকভাবে ২৫০ টাকা পর্যন্ত দাম দেখা যায়। তার বেশি হলে মধ্যবিত্ত বড় জোর ৫০০ টাকা পর্যন্ত উঠতে পারেন শখের খাতিরে। কিন্তু ২৬ হাজার টাকার মাস্ক পরবেন কি? আপনি নাই পরতে পারেন। করিনা কাপুর (Kareena Kapoor) পরেন। হ্যাঁ, ২৬ হাজার টাকার মাস্কই পরেন বলিউডের নবাব সইফ আলি খানের (Saif Ali Khan) বেগম।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘কমিটমেন্ট’ রাখলেন ‘ভাইজান’ সলমন, প্রকাশ্যে ‘রাধে’র ট্রেলার]
ক্রমাগত বাড়ছে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন অনেকেই। ব্যতিক্রম নন করিনা কাপুর (Kareena Kapoor)। সোশ্যাল মিডিয়ায় মাস্ক পরা সেলফি পোস্ট করে সকলকে সতর্ক করেছিলেন নায়িকা। সেই ছবি থেকেই নায়িকার মাস্কের দাম প্রকাশ্যে আসে। যে ব্র্যান্ডের মাস্ক করিনা পরেছেন অনলাইনে তাঁর দাম ৩৫৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় তা ২৬ হাজার টাকার বেশি। আবার যে টি-শার্টটি করিনার পরনে রয়েছে। তার দাম প্রায় ১২ হাজার টাকা। অর্থাৎ মাস্কের দাম টি-শার্টের থেকেও বেশি। দু’টি মিলিয়ে মোট ৩৮ হাজার টাকার সামগ্রী রয়েছে করিনা কাপুরের পরনে। তাই নেটদুনিয়ার চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন নায়িকা। তাতে অবশ্য তেমন কোনও হেলদোল নেই নবাবপত্নীর। তিনি আপতত নিজের ফিটনেস চর্চায় মন দিয়েছেন। বাড়িতে থেকেই নিজেকে ফিট রাখার ব্রত নিয়েছেন। সেই ছবি আবার ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘প্রচারে গিয়ে কতজনকে মৃত্যুর মুখে ফেললে?’, নেটদুনিয়ার রোষানলে করোনা আক্রান্ত শুভশ্রী]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর