সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের ‘কফি উইথ করণে’ একের পর এক চমক দিচ্ছেন করণ জোহর। কখনও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী, তো কখনও উঠতি নায়ক-নায়িকা। আর এবার তো আরও বড় চমক দিলেন বলিউডের আপনজন তথা ইন্টারনেট স্টার বলে খ্যাত ওরিকে ‘কফি উইথ করণে’ এনে! হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন করণ। আর ওরিও তেমন। করণের তেঁতো কফিতে চুমুক দিয়ে একে একে ফাঁস করলেন গোপন কথা।
করণকে ওরি সোজা জানালেন, ”আমিও তোমাদের মতো গল্প বলি। যখন পেপারে আমার ছবি বা সোশাল মিডিয়ায় আমার ভিডিও ভাইরাল হয়। সেটাই আমার গল্প। আমার মনে হয়, স্টারদের উজ্জ্বল আলোয় আমি আলোকিত হই। করণকে স্পষ্ট ওরি জানালেন, খুব শীঘ্রই নিজের ওয়েবসাইট আনছেন ওরি।
[আরও পড়ুন: কেরিয়ারে ভাঁটা! ‘স্টারডম’ ফেরাতে রামমন্দিরকেই অস্ত্র বানালেন রবি কিষেণ, কী করলেন?]
তবে ওরির কাজের থেকে ওরির প্রেম নিয়ে বেশি উৎসাহী ছিলেন করণ। তাই তো ওরিকে সোজা প্রশ্ন। বলিউডের কাকে ডেট করছেন? ওরিও কিচ্ছুটি লুকিয়ে রাখেননি। ওরির কথায়, প্রেম তো আছেই। তবে একটা নয়। আমার জীবনে পাঁচটা প্রেম। একসঙ্গে পাঁচজনকে ডেট করছি। প্রেমের ব্যাপারে আমি ঠগ! তবে করণের হাজার অনুরোধেও কোনও নাম ফাঁস করেননি ওরি।
View this post on Instagram
সোশাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছেন ওরি (Orhan Awatramani aka Orry)। হেন কোনও তারকা নেই যাঁর কাঁধে হাত দিয়ে তিনি ছবি তোলেন না। বলিউডের প্রায় সব পার্টিতেই দেখা যায় ওরিকে। আবার তারকাদের অন্দর মহলেও ওরির অবাধ যাতায়াত। এহেন ওরি এসেছিলেন ‘বিগ বস ১৭’র (Bigg Boss 17) মঞ্চে এসে জানিয়ে ছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন। তারকাদের আলো গায়ে মেখে ওরি আছেন নিজের আনন্দে।
[আরও পড়ুন: সবই ‘কর্মফল’! রামমন্দিরে না গিয়ে সোমনাথ মন্দিরে কেন ছুটলেন রবিনা ট্যান্ডন?]
সর্বশেষ খবর
-
ছাত্র আন্দোলন, আসন পুনর্বিন্যাসে তুমুল সংঘাত, পওয়ারের নাতনির বিয়েতে একসঙ্গে রাহুল-মোদি
-
‘ফিরিয়ে দেওয়াই প্রাপ্তি’, টোটোয় ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে সততার নজির চালকের
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস