সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ‘OMG 2’ যখন বক্সঅফিসে বিজয়রথ ছোটাচ্ছে, তার মাঝেই চিরতরে বাবাকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী। অভিনেতা উত্তরাখণ্ডের শুটিং করছিলেন। দুঃসংবাদ পেয়েই শুট ছেড়ে বিহারের বেলসান্ড গ্রামের উদ্দেশে রওনা হলেন পঙ্কজ। শোকপ্রকাশ করলেন ‘OMG 2’ সহ-অভিনেতা অক্ষয় কুমারও।
সূত্রের খবর, সোমবার পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশে যাত্রা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। অভিনেতার মা-বাবা বিহারের গ্রামেই থাকতেন। তবে কাজের সূত্রে স্ত্রী, কন্যাসন্তানকে নিয়ে মুম্বইয়ে থাকেন পঙ্কজ ত্রিপাঠী।
অভিনেতার পরিবারের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, “ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির মৃত্যু হয়েছে। আজই গোপালগঞ্জ গ্রামে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে।”
[আরও পড়ুন: ‘বাড়িতে থাকি না, বউ চটেছে’! বাঙালি স্ত্রীয়ের ভয়ে ছুটি চাইছেন পঙ্কজ ত্রিপাঠী]
मेरे मित्र और सह कलाकार @TripathiiPankaj के पिताजी के देहांत के समाचार से बहुत दुःख हुआ। माँ बाप की कमी कोई पूरी नहीं कर सकता। प्रभु उनके पिताजी की आत्मा को अपने चरणों में जगह दें।ॐ शांति 🙏
— Akshay Kumar (@akshaykumar) August 21, 2023
অতীতে এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বাবা সম্পর্কে জানিয়েছিলেন যে, “আমার বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হই। উত্তর বিহারের গোপালগঞ্জ যে গ্রামের ছেলে আমি, সেখানে শুধু দুটো পেশার কথাই মানুষ বোঝে- ডাক্তার আর ইঞ্জিনিয়ার। আমি কৃষকের ছেলে। খুব প্রত্যন্ত অঞ্চলে বাড়ি। সেখানকার রাস্তাঘাট এখনও কাঁচা। তবে আমার অভিনয়ের শখে এমত করেনি পরিবার। ওদের শুধু চিন্তা ছিল আমি দুমুঠো পেটের ভাত জোগাড় করতে পারব কিনা। আমার বাবা জানেনও না যে, আমি কীভাবে কীধরণের সিনেমা করি।” সেই কাছের মানুষকেই সোমবার হারালেন পঙ্কজ ত্রিপাঠী।
[আরও পড়ুন: মেয়েদের জন্যই এখনও ‘আইবুড়ো’! বিয়ে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য় সুস্মিতা সেনের]
সর্বশেষ খবর
-
‘পরজন্মে ঠিক ডাক্তার হব’, মা-বাবাকে চিঠি লিখে ‘আত্মঘাতী’ নিট পরীক্ষার্থী!
-
বন্যা রুখতে সরকারের ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, শুভেন্দুর বৈঠকে NCPI সাংসদ মিতালি বাগ
-
চলন্ত ট্রেন থেকে ধাক্কায় মৃত্যু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির, ‘কাক তাড়াচ্ছিলাম’, বললেন অভিযুক্ত
-
পর্দায় এবার ‘জাতির জনক’ মনোজ বাজপেয়ী, গান্ধীর জীবনের কোন একুশ দিনের গল্প বলবে ছবিটি?
-
৫ ঘণ্টা মুখের উপর আস্ত মৌচাক! বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের, দেখুন ভয়ংকর ভিডিও