Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Biye Bibhrat Official Trailer

লহমার ‘বিয়ে বিভ্রাট’! বিপাকে পড়লেন আবির-পরম, গন্ডগোলের ভিডিও দেখুন

নতুন ফাঁদে পড়লেন পরম ও আবির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৩, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৩, ২১:১৫

options
link
লহমার ‘বিয়ে বিভ্রাট’! বিপাকে পড়লেন আবির-পরম, গন্ডগোলের ভিডিও দেখুন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড বিয়ে নিয়ে। এবার সাতপাকের ফাঁদে পড়েছেন টলিউডের দুই হ্যান্ডসাম হাঙ্ক পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। দু’জনের মাথায় টোপর আর গলায় বরমালা। যার রাশ রয়েছে কনের হাতে। এ সবই হয়েছে পরিচালক রাজা চন্দের ইশারায়। তাঁর জন্যই ‘বিয়ে বিভ্রাট’-এ (Biye Bibhrat) ফেঁসেছেন আবির-পরমব্রত।

কয়েক মাস আগেই রাজা চন্দের ছবি ‘বিয়ে বিভ্রাট’ ছবির পোস্টার প্রকাশ্য়ে এসেছিল। সেই বরের বেশে দেখা যাচ্ছে আবির (Abir Chatterjee) ও পরমব্রতকে। আর এবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। এর আগে ‘শাহাজাহান রিজেন্সি’, ‘বাইশে শ্রাবণ’, ‘বাস্তু শাপ’, ‘পুতুল নাচের ইতিকথা’র মতো ছবিতে দেখা গিয়েছে দুই নায়কে। তবে পোস্টার দেখে যা বোঝা যাচ্ছে, তাতে এবার মিষ্টি প্রেমের গল্পে জুটি বেঁধেছেন তাঁরা। সঙ্গে নায়িকা হিসেবে রয়েছেন লহমা ভট্টাচার্য (Lahoma Bhattacharya)।

Advertisement

[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]

জিতের ‘রাবণ’ সিনেমার মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন লহমা। শোনা গিয়েছে, সেই সিনেমার কয়েক মাসের মধ্যেই ‘বিয়ে বিভ্রাট’-এর শুটিং শুরু হয়ে যায়। ছবিতে মোহর নামের চরিত্রে রয়েছেন লহমা। যেটুকু জানা গিয়েছে, তাতে বন্ধুত্ব ও প্রেমের কাহিনি বলবে নতুন এই ছবি।

ছবিতে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজও করেছেন পরমব্রত (Parambrata Chattopadhyay)। প্রযোজনায় অংশীদার নায়কের ‘রোড শো ফিল্মস’। এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আবিরের ‘ফাটাফাটি’ সিনেমা। বক্স অফিসে ভালই ব্যবসা করেছে ছবিটি। এবার ‘বিয়ে বিভ্রাট’-এর ত্রিকোণ প্রেমের পালা। আগামী ১৪ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.