Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Pariniti Chopra

দিল্লি বিমান বন্দরে পরিণীতি ও রাঘব, বিয়ের গুঞ্জনের মাঝে কোথায় চললেন জুটি?

বন্ধুত্ব নাকি প্রেম? মুখে কুলুপ পরিণীতি-রাঘবের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৩, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৩, ২০:২০

options
link
দিল্লি বিমান বন্দরে পরিণীতি ও রাঘব, বিয়ের গুঞ্জনের মাঝে কোথায় চললেন জুটি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারিদিকে জোর গুঞ্জন রাঘব চাড্ডার সঙ্গেই নাকি বিয়ে করছেন পরিণীতি চোপড়া। তবে রাঘাব বা পরিণীতির সামনে বিয়ের প্রশ্ন উঠলেই দুজনেই যাচ্ছেন এড়িয়ে। পরিণীতি তো একেবারে লজ্জায় লাল। ঠিক এই সময়ই দিল্লির বিমানবন্দরে দেখা গেল পরিণীতি ও রাঘবকে। কালো রঙের পোশাকে সেজে ছিলেন পরিণীতি। আর অন্যদিকে অফ হোয়াইট শার্টে নজর কাড়লেন রাঘব। তবে কোথায় যাচ্ছেন তাঁরা, তা অবশ্য় জানা যায়নি। 

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ কাণ্ড থেকে। মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরায় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।” বিয়ে করলে সেখবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজনীতিবিদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ময়দানে’র ঝলকে চমক অজয় দেবগনের, টিজারে না থাকলেও শেয়ার করলেন রুদ্রনীল]

অবশ্য, রাজনৈতিক নেতা এবং বলিউড নায়িকার এই প্রেম সম্ভবত খুব নতুন নয়। দু’জনে একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে (London School of Economis)। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাঁদের পরস্পরকে কাছে টেনেছিল। দু’জনেই বিশ্বের বিভিন্ন অচেনা-অখ্যাত জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। তাঁদের মধ্যে সেসব নিয়ে বিস্তর কথাবার্তা হত। যদিও প্রথমে পরিণীতি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করতে চাননি। বারবার বলতেন, তাঁরা শুধু ভাল বন্ধু, অন্য কিছু নয়। আর সেই বন্ধুত্বই সম্পর্কে পরিণত হল। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।

[আরও পড়ুন: ৩৫ বছর আগের শাড়ি পরে রামনবমী উদযাপন, ভিডিও শেয়ার করলেন ‘রামায়ণে’র সীতা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.