সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ রাজন। সোমবার ভোররাতে আহমেদাবাদে পথ দুর্ঘটনার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‘ইন্ডিয়ান আইডল ১২’ বিজেতা। খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন গায়কের অনুরাগীরা। মঙ্গলবার ছয় ঘণ্টা ধরে পবনদীপের অস্ত্রোপচার হয়। আপাতত আইসিইউতে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে পবনদীপের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ। গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই নাকি এমন মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হয় পবনদীপকে রাজনকে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। চালক-সহ পবনদীপ ও তাঁর বন্ধুও গুরুতর জখম বলে জানা যায়।
‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’- এর বিজেতা হিসেবেই খ্যাতির শিরোনামে পৌঁছন পবনদীপ রাজন। গানের রিয়ালিটি শোয়ে তাঁর সুরেলা কণ্ঠের মুর্চ্ছনায় মেতেছিল কাশ্মীর টু কন্যাকুমারী। সেই পবনদীপের সংকটজনক শারীরিক পরিস্থিতির খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা। বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর ৩.৪০ নাগাদ আহমেদাবাদের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে ভাইরাল হওয়া এক ভিডিও থেকেই গায়কের দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানেই দেখা গিয়েছে, পবনদীপ রাজনের চোট বেশ গুরুতর। হাসপাতালের বিছানায় অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন তিনি। চিকিৎসা চলছে। জানা গিয়েছে, গায়কের ডান হাত এবং বাঁ পায়ে মারাত্মক চোট লেগেছে। শরীরের একাধিক হাড় ভেঙেছে। এক বিবৃতি প্রকাশ করে টিমের তরফে জানানো হয়, “পবনদীপ এখন অনেকটা ভালো রয়েছেন।”
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ ২০১৫ ভয়েস অফ ইন্ডিয়ার সিজন ১ এর উইনার ছিলেন। মারাঠি ছবিতে মিউজিক ডিরেকশনের কাজও করেছেন। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা। গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবন গিটার, কি বোর্ড, তবলা, ঢোলকের মত যন্ত্র বাজাতেও ওস্তাদ। উত্তরাখন্ডের এক ছোট্ট গ্রাম চম্পাওয়াত। সেখানে বসেই পবনদীপ স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। আর সেই স্বপ্ন নিয়েই তাঁর পথচলা।
সর্বশেষ খবর
-
পরিবেশের বন্ধু হতে চান? কেনার বদলে কাগজ-কাপড়ে বানিয়ে নিন রাখি, রইল ৪ অভিনব আইডিয়া
-
শেয়ার বাজারে ভয়? ৫০ লাখের এফডিতে ৫ বছরেই মিলবে বিপুল রিটার্ন!
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার