Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
payal ghosh

‘ইরফানের সঙ্গে বিচ্ছেদের পর ৯ বছর সেক্স করি না!’ ফের বিস্ফোরক পায়েল

এর আগেও ইরফান পাঠানকে নিয়ে বিস্ফোরক কথা লিখেছিলেন পায়েল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৪, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৪, ১৭:১০

options
link
‘ইরফানের সঙ্গে বিচ্ছেদের পর ৯ বছর সেক্স করি না!’ ফের বিস্ফোরক পায়েল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক অভিনেত্রী পায়েল ঘোষ! নাহ, এবার অনুরাগ কাশ্যপ নয়, বরং প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানকে নিয়ে বিস্ফোরক কথা লিখলেন পায়েল। সঙ্গে জুড়লেন তাঁর যৌন জীবন!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি পায়েল তাঁর ইনস্টাগ্রামে নিজের যৌন জীবনের গোপন তথ্য ফাঁস করলেন। স্পষ্টই লিখলেন, ” ইরফান পাঠানের সঙ্গে ব্রেক আপের পর গত নয় বছর ধরে কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি। বিষয়টা অদ্ভুত হলেও, এটাই সত্যি। অনেকে বড় মাপের মানুষ আমার সঙ্গে সেক্স করার জন্য তৈরি ছিল। কিন্তু আমার কাছে সেক্সটা পুজোর মতো। যে কারও সঙ্গে হয় না।”

Advertisement

ইরফান পাঠান এখন বিবাহিত। এক সন্তানের বাবাও। সেই ইরফানকে টেনেই বিস্ফোরক দাবি করলেন পায়েল। গত বছরই জানিয়েছেন, ইরফানের সঙ্গে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন।

[আরও পড়ুন: জন্মদিনে পঞ্চমনামা, রাহুল দেব বর্মণের অপ্রকাশিত ৫টি গান নিয়ে এল ‘পাঁচে পঞ্চম’]

প্রসঙ্গত, গত বছর বিশ্বকাপে মহম্মদ শামির পারফরম্যান্স দেখে টুক করে শামির প্রেমে পড়ে যান বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। যে পায়েল, পরিচালক অনুরাগ কাশ্যপকে মিটু দিয়ে ঝামেলায় ফেলেছিলেন, সেই পায়েলই পিছু নিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। ভারত বিশ্বকাপ হারল। আর সঙ্গে সঙ্গে শামির দিক থেকে মুখ ফেরালেন পায়েল। কিন্তু হঠাৎ করেই বিশ্বকাপ শেষের এত্তদিন বাদে পায়েলের ফের টুইট। নাহ, এবার আর শামিকে নিয়ে নয়। বরং পায়েলের নজরে ইরফান পাঠান ও গৌতম গম্ভীর!

পায়েল তাঁর এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি টুইট করেছিলেন। যেখানে খোলসা করেছিলেন ইরফান পাঠান ও তাঁর দীর্ঘ প্রেমের কথা। এমনকী, গৌতম গম্ভীরকেও ছাড়েননি তিনি।

এক্স হ্যান্ডেলে পায়েল ইরফান পাঠানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ”আমাদের ব্রেকআপের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অনেক বছর ঠিকঠাক কাজও করতে পারিনি। কিন্তু সে-ই একমাত্র পুরুষ যাকে আমি ভালোবেসে ছিলাম। এরপর আর কাউকে ভালোবাসিনি।” পায়েল আরও লিখলেন, ”আর কতদিন চুপ করে থাকবে ইরফান। কখনও তো আমার কাজ করো!”

এরপরে আরও বিস্ফোরক টুইট করেছিলেন পায়েল। তিনি লিখেছিলেন, ”গৌতম গম্ভীর আমাকে নিয়মিত মিসড কল দিত। ইরফানও সেটা জানত। ইরফান রোজ আমার ফোন চেক করত। এসব কথা হার্দিক, ক্রুনাল পাণ্ডিয়াকেও বলেছিল।” সেই পুরনো প্রেমকেই যেন টেনে আনলেন পায়েল।

[আরও পড়ুন: পাত্র মুসলিম, ‘প্রেমই পরম ধর্ম’, লাভ জিহাদ বিতর্কে নিন্দুকদের ‘খামোশ’ করালেন সোনাক্ষী সিনহা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.