সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব! সোশাল মিডিয়ায় টুক করে এমন কথা পোস্ট করে সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ! যে পায়েল, পরিচালক অনুরাগ কাশ্যপকে মিটু দিয়ে ঝামেলায় ফেলেছিলেন, সেই পায়েলই এবার পিছু নিলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। তবে হেনস্থা নয়, বরং শামির প্রেমে অভিনেত্রীর একেবারে হাবুডুবু অবস্থা! হ্য়াঁ, পায়েলের নতুন পোস্টও তেমনই ইঙ্গিত দিচ্ছে।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। শামিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সোশাল মিডিয়ার সমস্ত নজর কেড়ে নিয়েছেন পায়েল ঘোষ। তিনি রীতিমতো ট্রেন্ডিং। যা করছেন তাই ভাইরাল। এই যেমন দেখুন, টুক করে এক্স হ্যান্ডেলে একটা ছবি পোস্ট করলেন পায়েল। আর তা নিয়ে তুমুল চর্চা।
Dil dooba Tere Pyar Me 🖤 pic.twitter.com/n2kIF7RKSw
— Payal Ghoshॐ (@iampayalghosh) November 8, 2023
[আরও পড়ুন: ‘প্রাণ নেই’, রহমানের ‘লৌহ কপাট’কে তুলোধনা নজরুলের নাতনি অনিন্দিতা কাজীর]
পায়েল ক্যাপশনে লিখলেন, ‘দিল ডুবা তেরে প্যায়ার মে’! ব্যস, পায়েলের এই ছবি ও ক্যাপশন দেখে নেটিজেনরা করলেন, দুয়ে দুয়ে চার। তাঁরা মনে করছেন শামির প্রেমেই মত্ত হয়ে পায়েলের এমন হাবুডুবু দশা।
সত্যিই কী শামিকে বিয়ে করতে চাইছেন পায়েল? নাকি খবরে থাকার ফন্দি! পুরো বিষয়টা খোলসা করতে, সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে পায়েলকে ফোন করা হলে শুধু ভেসে গানের কলি, ‘পরী হু ম্য়ায়…’।
[আরও পড়ুন: ‘কারার ওই লৌহ কপাট আপনার সম্পত্তি নয় মিস্টার রহমান’, রিমেক বিতর্কে চাঁচাছোলা রাঘব-শিলাজিৎরা]
সর্বশেষ খবর
-
হোয়াটসঅ্যাপে টাকা চাইছেন সম্বিত পাত্র! হঠাৎ কী হল বিজেপি নেতার? তদন্তে সাইবার পুলিশ
-
স্ত্রীর মান ভাঙাতে শ্বশুরবাড়িতে যান স্বামী, পেট্রল ঢেলে জ্যান্ত পোড়াল শ্যালক! ভাইরাল ভয়ংকর ভিডিও
-
বিয়ের আগে একাধিক নারীসঙ্গ, বিচ্ছেদের পর ‘উভকামী’ আকাঙ্ক্ষার গোপন তথ্য ফাঁস
-
বারাকপুর থেকে সফেদ, রয়েছে হাজার রকমফের, বিরিয়ানি দিবসে এগুলি চেখে দেখবেন নাকি?
-
জিরামজি প্রকল্পে সময়ে মজুরি, ‘বঞ্চনা’ নালিশ মুছে টাকা দিল কেন্দ্র, কত পেল বাংলা?