Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Payal Ghosh

শামির প্রতি ব্যাকুল পায়েল ঘোষ, বিয়ের প্রস্তাব দেওয়ার পর দেখুন কী করলেন অভিনেত্রী!

পায়েলকে নিয়ে তুমুল চর্চা নেটপাড়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ১৮:৫৬

options
link
শামির প্রতি ব্যাকুল পায়েল ঘোষ, বিয়ের প্রস্তাব দেওয়ার পর দেখুন কী করলেন অভিনেত্রী! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব! সোশাল মিডিয়ায় টুক করে এমন কথা পোস্ট করে সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ! যে পায়েল, পরিচালক অনুরাগ কাশ্যপকে মিটু দিয়ে ঝামেলায় ফেলেছিলেন, সেই পায়েলই এবার পিছু নিলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। তবে হেনস্থা নয়, বরং শামির প্রেমে অভিনেত্রীর একেবারে হাবুডুবু অবস্থা! হ্য়াঁ, পায়েলের নতুন পোস্টও তেমনই ইঙ্গিত দিচ্ছে।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। শামিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সোশাল মিডিয়ার সমস্ত নজর কেড়ে নিয়েছেন পায়েল ঘোষ। তিনি রীতিমতো ট্রেন্ডিং। যা করছেন তাই ভাইরাল। এই যেমন দেখুন, টুক করে এক্স হ্যান্ডেলে একটা ছবি পোস্ট করলেন পায়েল। আর তা নিয়ে তুমুল চর্চা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘প্রাণ নেই’, রহমানের ‘লৌহ কপাট’কে তুলোধনা নজরুলের নাতনি অনিন্দিতা কাজীর]

পায়েল ক্যাপশনে লিখলেন, ‘দিল ডুবা তেরে প্যায়ার মে’! ব্যস, পায়েলের এই ছবি ও ক্যাপশন দেখে নেটিজেনরা করলেন, দুয়ে দুয়ে চার। তাঁরা মনে করছেন শামির প্রেমেই মত্ত হয়ে পায়েলের এমন হাবুডুবু দশা।

সত্যিই কী শামিকে বিয়ে করতে চাইছেন পায়েল? নাকি খবরে থাকার ফন্দি! পুরো বিষয়টা খোলসা করতে, সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে পায়েলকে ফোন করা হলে শুধু ভেসে গানের কলি, ‘পরী হু ম্য়ায়…’।

[আরও পড়ুন: ‘কারার ওই লৌহ কপাট আপনার সম্পত্তি নয় মিস্টার রহমান’, রিমেক বিতর্কে চাঁচাছোলা রাঘব-শিলাজিৎরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.