Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Payal Ghosh Richa Chadha

অনুরাগ কাশ্যপ-রিচা চাড্ডাকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য! ক্ষমা চাওয়ার কথা বলেও ভোলবদল পায়েলের

কুরুচিকর মন্তব্যের জন্য মানহানি মামলা করেছিলেন রিচা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০২০, ১০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০২০, ১০:২৯

options
link
অনুরাগ কাশ্যপ-রিচা চাড্ডাকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য! ক্ষমা চাওয়ার কথা বলেও ভোলবদল পায়েলের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগ কাশ্যপকে (Anurag Kashyap) কুরুচিকর মন্তব্যের ঘটনায় বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রিচা চাড্ডা। এই মামলার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেবেন বলেই আদালতে জানিয়েছিলেন পায়েলের আইনজীবী। তবে বুধবার সন্ধের দিকে একটি টুইট করে ক্ষমা চাওয়ার কথা অস্বীকার করলেন পায়েল। তাঁর দাবি, কারও থেকে কোনওভাবেই ক্ষমা চাইবেন না তিনি।

পায়েল (Payal Ghosh) টুইটে লেখেন, “আমি কারও থেকে ক্ষমা চাইব না। মহিলাদের এই সময় পাশে থাকা উচিত। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা উচিত। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও হেনস্তা হোক তাই চাইনি। অনুরাগ কাশ্যপের অন্যায়ের পরিপ্রেক্ষিতে সুবিচারের লক্ষ্যেই আমার লড়াই। আমি সেই লড়াইয়ে এখন বেশি নজর দিতে চাই। চলো সকলে মিলে গোটা বিশ্বের সামনে তার আসল চেহারা ফাঁস করি।” রিচা চাড্ডা যদিও এই টুইটের পরিপ্রেক্ষিতে সেভাবে কোনও মন্তব্য করেননি। শুধুমাত্র পায়েলের টুইটটি আবারও শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “আপডেট”।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বাংলার বাঘিনী ফিরে আসবেই’, রিয়া জেল থেকে মুক্তি পাওয়ার পরই হুঙ্কার আইনজীবীর]

সম্প্রতি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ সরব হয়েছেন পায়েল ঘোষ। গত ১ অক্টোবর প্রায় আট ঘণ্টা ধরে মুম্বইয়ের ভারসোভা থানার পুলিশ তাকে জেরা করে। জেরায় অনুরাগ তথ্যপ্রমাণ-সহ দাবি করেন তাঁর বিরুদ্ধে তোলা পায়েলের সমস্ত অভিযোগই মিথ্যে। যদিও তা খারিজ করে দিয়েছেন পায়েল। অনুরাগের শাস্তির দাবিতে জাতীয় মহিলা কমিশনের পর স্বরাষ্ট্রমন্ত্রকেরও দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। এই ঘটনার মাঝেই একটি সাক্ষাৎকারে অনুরাগের সঙ্গে জড়িয়ে রিচা চাড্ডা প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেন পায়েল। তিনি দাবি করেন, কাজ পাওয়ার আশায় প্রয়োজনে অনুরাগের সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন রিচা। এই অভিযোগ করার পরই পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেন রিচা চাড্ডা (Richa Chadha)। তার পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়ার কথা জানালেও, সন্ধেয় ভোলবদল করেন পায়েল। কোনওভাবেই ক্ষমা চাইবেন না বলেই টুইটে উল্লেখ করেন তিনি।

[আরও পড়ুন: জামিন পেলেও রিয়ার উপর কড়া নজর আদালতের! অভিনেত্রীকে মানতে হবে এই ৮ শর্ত]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.