ঢুকেছিলেন ‘হামজা’ রণবীর সিংয়ের তুখড় অ্যাকশনের মারপ্যাঁচ দেখতে, আর বেরলেন বড়পর্দায় নরেন্দ্র মোদিকে দেখে! আজ্ঞে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে বড়সড় ট্যুইস্ট রেখেছেন পরিচালক আদিত্য ধর। যে দৃশ্য প্রেক্ষাগৃহের বড় স্ক্রিনে ফুটে উঠতেই গর্ভগৃহে জয়ধ্বনি। উল্লাসের জোয়ার। ঠিক কী দেখা গেল ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলে?
অ্যাকশন আর দেশপ্রেম দেখানো সিনেমার এক দৃশ্যে দেখা গিয়েছে ২০১৬ সালের নোটবন্দির স্মরণীয় রাত। ঠিক যেদিন নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। টেলিভিশনে সম্প্রচারিত সেই দৃশ্যই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন আদিত্য ধর। দেখা যায়, জনৈক কুখ্যাত গ্যাংস্টার টিভিতে প্রধানমন্ত্রীর ভাষণ দেখে রীতিমতো ঘামতে শুরু করেছেন।…
আরও পড়ুন:
প্রথম ভাগের মতোই সিক্যুয়েল নিয়ে উত্তেজনায় ফুটছেন সিনেপ্রেমীরা। টিজার-ট্রেলারেই হামজা আলির খতরনাক অবতারে উন্মাদনার পারদ চড়েছিল। আর ওপেনিং ইনিংসেই ধুন্ধুমার পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিল, মার্চের বক্স অফিসও রণবীর সিংয়ের দখলে। কিন্তু সিনেমার নায়ককে নিয়ে যত না হইচই, তার থেকেও দর্শকমহলের নজর কেড়েছে নরেন্দ্র মোদির একটি দৃশ্য। কীরকম? এখানেই সারপ্রাইজ রেখেছেন নির্মাতারা। অ্যাকশন আর দেশপ্রেম দেখানো সিনেমার এক দৃশ্যে দেখা গিয়েছে ২০১৬ সালের নোটবন্দির স্মরণীয় রাত। ঠিক যেদিন নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। টেলিভিশনে সম্প্রচারিত সেই দৃশ্যই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন আদিত্য ধর। দেখা যায়, জনৈক কুখ্যাত গ্যাংস্টার টিভিতে প্রধানমন্ত্রীর ভাষণ দেখে রীতিমতো ঘামতে শুরু করেছেন। বুঝতে পারছেন যে, তাঁর কোটি কোটি টাকার জাল নোটের নেটওয়ার্ক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে! দিশেহারা হয়ে তিনি আইএসআই প্রধান মেজর ইকবালকে ফোন করে নিজের অসহায়তার কথা জানান তিনি। আর সেদৃশ্য দেখেই প্রেক্ষাগৃহ করতালির আওয়াজে ভরে ওঠে। আরেকটি বিশেষ দৃশ্যে রয়েছে ২০১৪ সালে মোদির ঐতিহাসিক শপথগ্রহণের অনুষ্ঠান। আর সেসবই এখন নেটভুবনের চর্চায়।

একদিনে প্রায় ৮৭,৮১০টি টিকিট বিক্রি হয় এই ছবির। সিনে বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরই প্রতি ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫০০টি। কিং শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে প্রায় ৪ কোটির ব্যবসা করে ফেলে রণবীরের ‘ধুরন্ধর ২’। ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল মুক্তি পেল মোট পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় এই ছবি দর্শকের দরবারে আসবে। এর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই ছবির হিন্দি ভার্সনের টিকিট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি