১১ এপ্রিল, শনিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ৯২ বছর বয়সি কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle in Hospital)। ইর্মাজেন্সি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন আশাকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনা করছে তাঁর অগণিত অনুগামীরা। এক্স হ্যান্ডেলে কিংবদন্তি শিল্পীর জন্য উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আশা ভোঁসলেজি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে প্রচণ্ড উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, চিকিৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানে রয়েছেন আশা ভোঁসলে। বাড়িতে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তির কথা জানানোর পরই সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন:
Deeply concerned to hear that Asha Bhosle Ji has been admitted to hospital. Praying for her good health and a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) April 12, 2026
শিল্পীর বাড়ির গৃহকর্মীকে শরীরের অস্বস্তি ও মাথা যন্ত্রণার কথা বলার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে যখন আশা ভোঁসলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসে, তখন জানা গিয়েছিল যে কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে। কিন্তু তাঁর নাতনি জানাই ভোঁসলে সোশাল মিডিয়ায় একটি আপডেট দিয়েছেন।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আমার ঠাকুমা আশা ভোঁসলে। আমরা অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। চিকিৎসা চলছে তাঁর। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা ঘটবে, আমরা আপনাদের জানাব।’
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগের সঙ্গে লিখেছেন, ‘আশা ভোঁসলেজি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে প্রচণ্ড উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
১৯৪৩ সাল থেকে প্রায় আট দশকব্যাপী তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি হিন্দি-সহ বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন। অসংখ্য ছায়াছবির গান ও অ্যালবাম রেকর্ড করেছেন, যা তাঁকে এনে দিয়েছে জনপ্রিয়তা ও স্বীকৃতি। ১৯৭৭ সাল পর্যন্ত তিনি মোট সাতবার ফিলমফেয়ার সম্মানে ভূষিত হন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী