চোদ্দ বছরের প্রেম। আট বছরের দাম্পত্য। রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে কোনও দিনই সেভাবে খুল্লমখুল্লা মতামত ব্যক্ত করেননি প্রকাশ পাড়ুকোন। তবে এবার অভিভাবক হিসেবে মেয়ে-জামাইকে নিয়ে বড় কথা বললেন কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড়।
মেয়ে দুয়া আসার পরই যে রণবীরের ফিল্মি কেরিয়ারের ভাগ্যোদয় হয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না! সিনেপাড়ার অন্দরেও প্রায়শই এহেন ফিসফাস শোনা যায়। কারণ দুয়ার জন্মের পরই গত ছয় বছরের ফ্লপের ফাঁড়া কাটিয়ে ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ উপহার দিতে পেরেছেন রণবীর সিং। আগামীতেও তাঁর হাতে একাধিক প্রজেক্ট রয়েছে।
আরও পড়ুন:
চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে গণপতি উৎসবের আবহে প্রথমবার মাতৃত্বের স্বাদ পান দীপিকা। মেয়ে দুয়া আসার পরই যে রণবীরের ফিল্মি কেরিয়ারের ভাগ্যোদয় হয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না! সিনেপাড়ার অন্দরেও প্রায়শই এহেন ফিসফাস শোনা যায়। কারণ দুয়ার জন্মের পরই গত ছয় বছরের ফ্লপের ফাঁড়া কাটিয়ে ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ উপহার দিতে পেরেছেন রণবীর সিং। আগামীতেও তাঁর হাতে একাধিক প্রজেক্ট রয়েছে। এবার বছর দুয়েক বাদে ফের মা-বাবা হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন। তার প্রাক্কালেই মেয়ে-জামাইকে নিয়ে মুখ খুললেন প্রকাশ পাড়ুকোন। তাঁর কথায়, মা-বাবা হিসেবে রণবীর-দীপিকা দু’জনেই বেশ সক্রিয়। কিন্তু ব্যস্ত শিডিউলের মাঝে খুদেকে সামাল দেন কীভাবে তারকাদম্পতি? এমন কৌতূহল বারবারই চাগাড় দিয়েছে অনুরাগীমহলে, তবে রণবীর কিংবা দীপিকা, উভয়ের কেউই এবিষয়ে মুখ খোলেননি কোনওদিন। এবার দম্পতির অন্দরমহলের ‘সমীকরণ’ ফাঁস করলেন প্রকাশ পাড়ুকোন।

কিংবদন্তি শাটলার জানান, “অবশ্যই দীপিকা অনেক বেশি দায়িত্ব পালন করে, তবে রণবীর যখন কাজে ব্যস্ত থাকে না, তখন সে-ও অনেক সাহায্য করে। দুয়াকে সামলানোর জন্য আমরা দুই পরিবারের সদস্যরাও পাশে থাকি।” প্রকাশ পাড়ুকোনের সংযোজন, “আগে আমি ভাবতেন কেন দাদু-দিদারা তাঁদের নাতি-নাতনিদের নিয়ে এত মাতামাতি করেন? তবে দুয়া আসার পর আমি সেই আবেগ-অনুভূতিগুলো এখন পুরোপুরি বুঝতে পারি। দুয়া প্যাডেল খেলা খুব পছন্দ করে। আমাদের বাড়ির খুব কাছেই একটা সুন্দর প্যাডেল খেলার মাঠ আছে। আমরা ক্যাম্প স্টেশনের কাছে থাকি, দুয়া আবার ট্রেন দেখতেও খুব ভালোবাসে। ও খুবই মিশুকে প্রকৃতির, তাই মানুষের সঙ্গে মেলামেশা করতেও পছন্দ করে। দেখা হলে প্রায় সবার সঙ্গেই ‘হ্যালো’ বলে কুশলমঙ্গল বিনিময় করে। আসলে খুব ছোট বয়স থেকেই বিভিন্ন জায়গায় ঘুরেছে তো, সেটাই মিশুকে প্রকৃতির হতে ওকে বেশ সাহায্য করেছে। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দুয়া।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা