Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Prakash Raj

রামের নামে বিতর্কিত মন্তব্য! প্রকাশ রাজকে ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি তিরুপতি বোর্ড সদস্যের

'বিনামূল্যে রাবণের বাগানের ফল খেয়েছিলেন রাম'- দক্ষিণী অভিনেতার নয়া 'রামায়ণ' তত্ত্বে লঙ্কাকাণ্ড! থানায় অভিযোগ দায়েরের পর এবার প্রকাশ রাজকে আইনি নোটিস। ক্ষমা না চাইলে গুনতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ২০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ২০:১৪

options
link
রামের নামে বিতর্কিত মন্তব্য! প্রকাশ রাজকে ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি তিরুপতি বোর্ড সদস্যের zoom
প্রকাশ রাজের নয়া 'রামায়ণ' তত্ত্বে আইনি বিতর্ক। ছবি- ইনস্টাগ্রাম

‘রামায়ণ’ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি বিপাকে প্রকাশ রাজ। দক্ষিণী তারকার বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। অভিনেতার দাবি, ‘রামায়ণ’-এর এক অন্য সংস্করণ অনুযায়ী রাম নাকি রাবণের বাগান থেকে ফল খেয়ে ক্ষুধা নিবারণ করেছিলেন। বিনিময়ে একটি টাকাও দেননি। আর প্রকাশের এহেন মন্তব্য দাবানল গতিতে ভাইরাল হতেই লঙ্কাকাণ্ড! দিন দুয়েক আগেই দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এবার প্রকাশ রাজকে ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের সদস্যের। ক্ষমা না চাইলে দক্ষিণী তারকাকে গুনতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ।

“রাবণ রাম-লক্ষ্মণকে বলেন- ‘তোমরা এখানে এসেছিলে ফলের সন্ধানে, এখন যেহেতু ফল খেয়ে ফেলেছ, তাই ফলের বীজগুলো পুঁতে দাও, গাছ বড় করে এখান থেকে ফিরে যাও।’”

গত জানুয়ারি মাসে কেরল সাহিত্য উৎসবে যোগ দিয়ে জনৈক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতাকালীন ‘রামায়ণে’র এমন এক সংস্করণের কথা তুলে ধরেন প্রকাশ, যা কিনা ওই সাহিত্য উৎসবে শিশুদের একটি নাট্যদল মঞ্চস্থ করেছিল। সেই কাহিনি বর্ণনা করতে গিয়ে প্রকাশ রাজ বলেন, “রাম-লক্ষ্মণ যখন ফল খাচ্ছিলেন, ঠিক তখনই শূপর্ণখা এবং রাবণ সেখানে হঠাৎ উপস্থিত হন। ক্ষুব্ধ শূপর্ণখা বলেন, ‘দাদা, ওরা আমাদের বাগানের ফল খাচ্ছে।’ প্রত্যুত্তরে রাবণ বলেন, ‘ওরা ক্ষুধার্ত। ওদের খেতে দাও। আমরা এবিষয়ে পরে কথা বলব।’” তবে এখানেই থামেননি দক্ষিণী অভিনেতা। সমসাময়িক উদাহরণ দর্শিয়ে রসিকতাচ্ছলে প্রকাশ রাজের সংযোজন, “রাম তখন বলেন- ‘আমরা রাবণের ক্ষেতের ফল খেয়েছি। তাই আমরা এর মূল্য পরিশোধ করব।’ জবাবে শূপর্ণখা ‘২০০০ ডলার, সঙ্গে জিএসটি’ যোগ করার কথা বলেন। রাম-লক্ষ্মণ জানান যে, তাঁদের কাছে কোনও টাকা নেই। এমনকী রাবণ কিছুটা ছাড় দেওয়ার পরেও তাঁরা মূল্য পরিশোধ করতে পারেননি। তখন রাবণ রাম-লক্ষ্মণকে বলেন- ‘তোমরা এখানে এসেছিলে ফলের সন্ধানে, এখন যেহেতু ফল খেয়ে ফেলেছ, তাই ফলের বীজগুলো পুঁতে দাও, গাছ বড় করে এখান থেকে ফিরে যাও।'”

Advertisement
Prakash Raj Files Complaint Against Those Sharing His FAKE Maha Kumbh Photo
প্রকাশ রাজ। ছবি- সংগৃহীত

“রামায়ণ নিয়ে আপনার বিতর্কিত মন্তব্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এহেন মন্তব্য সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তাই আগামী ৭ দিনের মধ্যে ক্ষমা চান…।” 

চলতি জানুয়ারির এহেন মন্তব্যের ভিডিও নেটভুবনে ছড়িয়ে পড়তেই বেধড়ক কটাক্ষের শিকার হতে হয় প্রকাশ রাজকে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এবার তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের সদস্য ভানু প্রকাশ রেড্ডি আইনি নোটিস পাঠিয়ে প্রকাশ্যেই দক্ষিণী অভিনেতাকে ক্ষমা চাওয়ার চ্যালেঞ্জ জানালেন। ওই নোটিসে উল্লেখ, “রামায়ণ নিয়ে আপনার বিতর্কিত মন্তব্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এহেন মন্তব্য সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তাই আগামী ৭ দিনের মধ্যে ক্ষমা চান নতুবা আপনার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হবে।” তবে বিতর্কের সলতে এখানেই নেভেনি!

কারণ ওই সাক্ষাৎকারে প্রকাশ ভারতের উত্তর-দক্ষিণী বলয়ের বিভাজন নীতি নিয়েও মন্তব্য করেছিলেন। অভিনেতা বলেছিলেন, “উত্তর ভারতের মানুষদের উচিত দক্ষিণে আসা, কাজ করা এবং তারপর ফিরে যাওয়া। ওই ‘এক জাতি, এক নির্বাচন’-এর বুলি যেন তাঁরা না আওড়ান!” বলাই বাহুল্য, এহেন মন্তব্যে যে ফের মোদি সরকারকে খোঁচা দিয়েছেন তিনি। আর সেসব মিলিয়েইঈ আপাতত জোর আইনি জটিলতায় পড়েছেন প্রকাশ রায়। নেটভুবনেও মারাত্মক কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। প্রকাশকে বিঁধে একাংশের মত, ‘আমাদের দেব-দেবী এবং সনাতন ধর্মের প্রতি অবমাননা আর সহ্য করা হবে না। এই মানুষগুলোর এবার বোঝা উচিত যে- সবকিছুর একটা সীমা থাকে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.