Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Prakash Raj

‘বলিউডের কোনও তারকা করেছে?’, ‘ধুরন্ধর ২’র প্রশংসা করায় প্রকাশ রাজের তোপের মুখে আল্লু অর্জুনরা

প্রবীণ অভিনেতার ইশারায় আল্লু অর্জুন, বিজয় দেবেরাকোন্ডা, জুনিয়র এনটিআর, মহেশ বাবু ও রাম চরণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৫:৪১

options
link
‘বলিউডের কোনও তারকা করেছে?’, ‘ধুরন্ধর ২’র প্রশংসা করায় প্রকাশ রাজের তোপের মুখে আল্লু অর্জুনরা zoom
বরাবর নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং ধারণায় অনড় থেকেছেন প্রকাশ।

তিনি বরাবরই ঠোঁটকাটা। দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। এবার ‘ধুরন্ধর ২’ নিয়েও খোঁচা দিতে দেখা গেল তাঁকে। একটি পোস্টে তিনি লিখলেন, গোটা দেশে ঝড় তুলে দেওয়া ছবিটি থেকে তিনি অনেক দূরে রয়েছেন! অন্য একটি পোস্টে ‘ধুরন্ধর ২’র প্রশংসা করায় প্রকাশ খোঁচা দিলেন আল্লু অর্জুন, জুনিয়র এনটিআরদের মতো দক্ষিণী তারকাদের।

এক্স হ্যান্ডলে প্রকাশ রাজ পোস্ট করেছেন ১৯৬১ সালের ‘হাম দোনো’ ছবির গান ‘আভি না যাও ছোড়কর।’ ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি ধুরন্ধর থেকে অনেক দূরে রয়েছি। আপনারা?’ এরপরই আরও একটি পোস্ট করতে দেখা যায় তাঁকে। সেখানে প্রকাশ লেখেন, ‘এখনও পর্যন্ত ধুরন্ধর ২ দেখে প্রশংসা করেছেন আল্লু অর্জুন, বিজয় দেবেরাকোন্ডা, জুনিয়র এনটিআর, মহেশ বাবু ও রাম চরণ। বলিউডের কোনও তারকা করেছে কি? দায়বদ্ধতা পালনের লক্ষণ দক্ষিণেও ছড়িয়ে পড়ছে।’

Advertisement

উল্লেখ্য, দক্ষিণী অভিনেতারা অনেকেই প্রশংসা করেছেন আদিত্য ধরের ছবিটির। এবার প্রকাশের খোঁচায় তাঁরা কিছু বলেন কিনা সেটাই দেখার। বলে রাখা ভালো, একাধিকবার একাধিক সাক্ষাৎকারে দক্ষিণী অভিনেতা নিজস্ব মতামতেই স্পষ্ট করেছেন যে তিনি গেরুয়া শিবির বিরোধী। যার জন্য প্রশংসার পাশাপাশি প্রকাশের সঙ্গী হয়েছে বিতর্কও। তবে কটাক্ষ-সমালোচনাকে পাত্তা না দিয়ে অভিনেতা বরাবর নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং ধারণায় অনড় থেকেছেন। ‘ধুরন্ধর ২’-কে প্রোপাগান্ডা ছবি বলে দাবি করেছেন ধ্রুব রাঠির মতো জনপ্রিয় ইউটিউবার-সহ অনেকেই। সরাসরি কিছু না লিখলেও প্রকাশও যে সেই কথাই বলতে চাইছেন, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

এই মুহূর্তে ‘ধুরন্ধর ২’ নিয়ে চর্চার অন্ত নেই। বক্স অফিস, বেডরুম থেকে নেটপাড়া সবই ‘ধুরন্ধর’ময়। সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আতশকাচে রেখে পরখ চালিয়ে যাচ্ছে দর্শকমহল। হলে হলে কোথাও করতালি, সিটির আওয়াজ, আবার কখনও বা ‘প্রোপাগান্ডা’ তকমায় কাটাছেঁড়া হচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.