সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন ছবির প্রচার করতে। হাসিমুখে ক্যামেরার সামনে দিয়েছিলেন পোজ। সেই ছবি ঘিরেই তুলকালাম নেটদুনিয়ায়। বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই মা হতে চলেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)? এই প্রশ্নই উঠেছে নেটদুনিয়ায়।
‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দু’জন। বিয়ের পর আগে হাতের কাজ মিটিয়েছিলেন দুই তারকা। তারপর গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। সেখান থেকে ফিরে এসেই নায়ক কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা।
View this post on Instagram
[আরও পড়ুন: ভেজা শরীরেই সুইমিং পুলের পাশে শুয়ে পড়লেন পূজা! ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?]
ছবির প্রচারে গোলাপি শহর জয়পুরে গিয়েছিলেন কিয়ারা। সেখানেই কার্তিকের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। ছবিতে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে, এমনটাই দাবি নেটিজেনদের। “কিয়ারা সত্যিই অন্তঃসত্ত্বা নাকি?”, “আমারই কিয়ারাকে অন্তঃসত্ত্বা মনে হচ্ছে নাকি বাকি লোকজনেরও?”, এমন প্রশ্ন করা হয়েছে কমেন্টবক্সে।

সুখবর হোক না হোক, আপাতত ছবির প্রচারেই নিজেকে ব্যস্ত রাখছেন কিয়ারা। সমীর বিদ্যাংশের পরিচালনায় ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছন তিনি। চরিত্রের নাম কথা। অন্যদিকে আবার কার্তিকের চরিত্রের নাম সত্যপ্রেম। মূলত এই দুই চরিত্রের প্রেম নিয়ে সাজানো গল্প।
[আরও পড়ুন: ‘জেলে ভয়ংকর যন্ত্রণা’, সঞ্জয় দত্তের দুর্বিষহ অভিজ্ঞতা শুনে কেঁদে ফেললেন অভিষেক-অজয়রা]
সর্বশেষ খবর
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন

