সন্দীপ্তা ভঞ্জ: চলতি বছরের জুন মাসেই প্রকাশ্যে এসেছে হলিউড অ্যানিমেটেড ছবি ‘ফ্রোজেন ২’-এর ট্রেলার। কল্পকাহিনি এই সিনেমা নিয়ে অবশ্য সিনেদর্শকদের উন্মাদনার অন্ত নেই। হলিউড ছবি হলেও ‘ফ্রোজেন’ ভক্তদের খামতি নেই ভারতে। তাই এই ছবির বিশ্বব্যাপী অনুরাগীদের কথা মাথায় রেখেই ‘ফ্রোজেন ২’র হিন্দি সংস্করণও আসছে খুব শিগগিরিই। তবে চমকপ্রদ খবর হল সফলতম আন্তর্জাতিক এই ছবির সঙ্গে এবার যুক্ত হলেন ‘চোপড়া সিস্টার’। অর্থাৎ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পরিণীতি চোপড়া।
ডিজনি ইন্ডিয়ার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা এবং পরিণীতি। বহু প্রতিক্ষীত এই ছবির কেন্দ্রীয় চরিত্র এলসার চরিত্রে কণ্ঠ দেবেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, হিন্দি সংস্করণে এলসার বোন আনার চরিত্রে শোনা যাবে দেশি গার্লের তুতোবোন তথা বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার কন্ঠ। উল্লেখ্য, এই প্রথম দুই বোন একসঙ্গে কোনও ছবির কাজ করছেন। আর যে জন্য বেজায় খুশি দু’জনেই।
[আরও পড়ুন: রানুর পর অবিনাশ, বাংলার অন্ধ ছেলের গান শুনে কাঁদলেন রিয়ালিটি শোয়ের বিচারকরা ]
উচ্ছ্বসিত প্রিয়াঙ্কার মন্তব্য, “এর আগে কোনও দিন আমরা দু’ বোন একসঙ্গে কাজ করিনি। আর আমার মনে হল ‘ফ্রোজেন’-এর সিক্যুয়েলই আমাদের জন্য এক্কেবারে উপযুক্ত। এমন একটা সুযোগ হাতছাড়া করার তো কোনও প্রশ্নই নেই! উপরন্তু এরকম একটা বড় মানের প্রজেক্টে দু’বোনের একসঙ্গে কাজ করার এই অভিজ্ঞতাটা আমি সারাজীবন উপভোগ করব।” তিনি এও বলেন যে, “এলসা এমন একজন যে নিজের শর্তে মাথা উচু করে বাঁচে, যার নিজস্ব একটা মতাদর্শ রয়েছে। যে চরিত্রটার সঙ্গে আমি ভীষণরকমভাবে একাত্ম হতে পেরেছি।”
পরিণীতি বলেন, “নিজেকে ডিজনির রাজকন্যে মনে করার জন্য কিন্তু অভিনেত্রী হওয়ার প্রয়োজন নেই। ‘ফ্রোজেন’ও আমার খুব প্রিয় ছবি। কখনও ভাবিনি যে এরকম একটা সফলতম অ্যানিমেশন ছবির চরিত্রে কণ্ঠ দেওয়ার সুযোগ পাব। তবে হ্যাঁ, আমি সবথেকে যে কারণে খুশি, সেটা হল এলসা এবং আনা দুই বোনের চরিত্রে কণ্ঠ দিচ্ছি আমি আর মিমি দিদি। আর মিমি দিদি কিন্তু বাস্তব জীবনেও এলসার মতোই! আর আমি? একেবারে আনার মতো। কাজেই চরিত্র দুটোকে বুঝতে আমাদের কোনও অসুবিধে হয়নি।” প্রসঙ্গত, ‘ফ্রোজেন ২’ মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর।
[আরও পড়ুন: সলমনের সঙ্গে ঝামেলায় বন্ধ ‘ইনশাআল্লা’র কাজ, বনশালির নতুন ছবিতে আলিয়া ]
সর্বশেষ খবর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা