Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘মেরি কমের চরিত্রে অভিনয় জীবনের সবচেয়ে বড় ভুল!’ বিস্ফোরক প্রিয়াঙ্কা চোপড়া

হঠাৎ এমন কেন বললেন প্রিয়াঙ্কা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২২, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২২, ১৩:৪৬

options
link
‘মেরি কমের চরিত্রে অভিনয় জীবনের সবচেয়ে বড় ভুল!’ বিস্ফোরক প্রিয়াঙ্কা চোপড়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর কেরিয়ার গ্রাফের দিকে নজর রাখলেই বোঝা যায়, প্রিয়াঙ্কা কেন শুধুই ভারতীয় নয়, গোটা বিশ্বের আইকন। যেভাবে বলিউডের ছবি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে হলিউডে নিজেকে মেলে ধরেছেন প্রিয়াঙ্কা। তা সিনেমার চিত্রনাট্য থেকে কম কিছু নয়। তবে এত উচ্চতাতে পৌঁছে গেলেও, প্রিয়াঙ্কা কিন্তু নিজের শিকড়কে ভোলেননি। তাই হয়তো, নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে আজও হতাশার সুর শোনা যায় তাঁর কথায়।

সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা এমনই এক হতাশার কথা বলেন। এই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা স্পষ্ট জানান, ‘মেরি কমের বায়োপিকে আমার অভিনয় করা একদমই উচিত হয়নি। কেননা আমি একেবারেই মেরি কমের মতো দেখতে নই। ‘

Advertisement

[আরও পড়ুন: দিনক্ষণ পাকা, আগামী মাসেই প্রেমিকা শিবানীকে বিয়ে করছেন ফারহান আখতার!]

এই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও জানান, ‘মেরি কম লিভিং লেজেন্ড। দেশের গর্ব। এমন এক মানুষের চরিত্রে অভিনয় করার লোভ সামলাতে পারিনি। তবে হ্যাঁ, আমার প্রথম থেকেই মনে হয়েছিল, মেরি কম উত্তরপূর্ব ভারতে বড় হয়েছেন। আর আমি একেবারেই নর্থ ইন্ডিয়াতে বড় হয়েছি। আমাদের সব কিছুই একেবারে আলাদা। দেখতেও আলাদা। তবুও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। মেরি কমের সঙ্গে দেখা করেছিলাম। একসঙ্গে অনেকটা সময় কাটিয়ে ছিলাম। প্রায় ৫ মাস ধরে বক্সিংয়ের ট্রেনিং নিয়েছিলাম। খুবই কষ্টকর ছিল এই জার্নিটা। কিন্তু আমার মনে হয় উত্তরপূর্বের কোনও অভিনেত্রী যদি মেরি কমের চরিত্রে অভিনয় করতেন, তাহলে তা সঠিক নির্বাচন হত।’

প্রিয়াঙ্কা আরও জানান, ‘মেরি কমের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছি। কিন্তু এত বছর পর বুঝতে পেরেছি, মেরি কমে মতো মানুষের বায়োপিকে অভিনয় করার যোগ্যতা আমার নেই। কারণ, তিনি যে লড়াইটা করেছেন, তাঁর ছিঁটেফোঁটাও আমার জীবনের লড়াইয়ের সঙ্গে মেলে না। মেরি কম সবার কাছে অনুপ্রেরণা। আমি নই।’

সম্প্রতি প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে, হলিউড ছবি মেটরিক্সে। ইতিমধ্যেই ছবিতে প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। বিদেশি ম্যাগাজিনেও প্রিয়াঙ্কাকে নিয়ে লেখালেখি হচ্ছে প্রচুর। তারই মাঝে প্রিয়াঙ্কার এমন একটি সাক্ষাৎকার নজর কেড়েছে অনুরাগীদের। ডিভা হয়েও, প্রিয়াঙ্কার মাটির মানুষের মতো আচরণের প্রশংসা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ছবি রিলিজে করোনা কাঁটা, কোন কোন সিনেমার মুক্তি পিছিয়ে গেল?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.