সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ যুদ্ধ আবহ৷ দেশপ্রেম৷ বাস্তব হোক কিংবা সেলুলয়েড৷ এ নিয়ে আমজনতার আবেগের অন্ত নেই৷ দেশপ্রেম নিয়ে কতটা ভাবনাচিন্তা করেন আমআদমি এয়ারস্ট্রাইকের পর তা আর নতুন করে বলার কিছুই নেই৷ এই আবেগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ আগেও উঠেছে৷ শুধু যে রাজনীতিকরাই এই যুদ্ধের প্রেক্ষাপটকে কাজে লাগান তা নয়, সেলুলয়েডেও দেশপ্রেমকে দিব্যি কাজে লাগান পরিচালক-প্রযোজকরা৷ সদ্য ঘটে যাওয়া পুলওয়ামার ঘটনা এবং তার পরবর্তীতে ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে ছবি তৈরি করতে চান বহু পরিচালক। সে কারণেই গত কয়েকদিনে ছবির নাম নথিভুক্ত করার লাইন পড়েছে বলিউডে।
[বিয়ে পাকা মালাইকা-অর্জুনের! কোন মতে বিয়ে করছেন তাঁরা?]
সূত্রের খবর, ইতিমধ্যেই ‘পুলওয়ামা’, ‘অভিনন্দন’, ‘বালাকোট’ এই ৩টি নাম জমা পড়েছে। ‘ইম্পা’য় উপস্থিত প্রযোজকরা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেছেন। এখনও পর্যন্ত পাঁচটি প্রযোজনা সংস্থা ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস্ অ্যাসোসিয়েশন’-এ গিয়ে এই সংক্রান্ত ছবির নাম নথিভুক্ত করেছেন বলে খবর।ভবিষ্যতে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে আগ্রহী প্রত্যেকেই।
[রুক্ষ বাস্তবের প্রতিচ্ছবি, ঘাত-প্রতিঘাতে দীর্ণ ‘সোনচিড়িয়া’-য় অভিনয় বড় প্রাপ্তি]
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ২০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছিল ছবিটি৷ বহু সিনে অনুরাগী এ ছবি দেখছেন। তারপরই এয়ারস্ট্রাইক করা হয়েছে৷ ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আবহে ‘পুলওয়ামা’, ‘অভিনন্দন’, ‘বালাকোট’ নামে ছবি তৈরি করলে বক্স অফিসে ভাল আয় হবে বলেই আশা বিশেষজ্ঞদের৷ সে কারণেই এই নামগুলি নথিভুক্ত করার হিড়িক পড়ে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!