Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Prosenjit Chatterjee

মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে উপেন্দ্রকিশোরের ছবি পোস্ট! ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

অল্প সময়েই পোস্টটি সরিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২১, ২১:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২১, ২১:৫৯

options
link
মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে উপেন্দ্রকিশোরের ছবি পোস্ট! ক্ষমা চাইলেন প্রসেনজিৎ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল সব মানুষেরই কম-বেশি হয়ে থাকে। তা সে সাধারণ মানুষই হোক বা টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। তেমনই একটি ভুল সোমবার করে বসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। মাইকেল মধুসূদন দত্তের (Michael Madhusudan Dutt) জন্মবার্ষিকীতে তাঁর বদলে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর (Upendrakishore Ray Chowdhury) ছবি আপলোড করে দেওয়া হয়। অল্প সময়েই সেই পোস্ট সরিয়েও ফেলা হয়। কিন্তু ততক্ষণে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।


নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের তারকা হোক কিংবা বিশিষ্ট কোনও ব্যক্তিত্বের জন্মদিন- সবসময় সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। টলিপাড়ার কোনও সিনেমা কিংবা সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসলে তার প্রশংসাও করেন। সোমবারও মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে লিখেছিলেন, “বাংলা সাহিত্যের, বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যাঁর শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ – সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।” কিন্তু যে ছবি তাতে পোস্ট করা হয়েছিল। তা ছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। ভুল বুঝে পোস্টটি সরিয়ে ফেলে নতুন যে পোস্টটি করা হয়, তার ক্যাপশনেও একই বার্তা ব্যবহার করা হয়। তারপরই লেখা হয়, “আগের পোস্টের ভুলের জন্য ডিজিটাল টিম অত্যন্ত ক্ষমাপ্রার্থী।”

Advertisement

[আরও পড়ুন: নেতাজি নাকি প্রসেনজিৎ! রাষ্ট্রপতি ভবনের ছবি নিয়ে জোর চর্চা নেটদুনিয়ায়, কী বললেন সৃজিত?]

অভিনেতার অফিশিয়াল প্রোফাইলে যে এমন ভুল চোখে পড়বে, তা আশা করেননি নেটাগরিকরা।কমেন্ট বক্সে কেউ লিখেছেন, “ভুল সংশোধনের বিষয়টা ইংরাজিতে কেন? মাইকেল মধুসূদনের ছবি পোস্ট করছে এমন লোক যে বাংলায় একটা ভুল সংশোধনের বিবৃতি লিখতেও জানে না।” কেউ আবার লিখেছেন, “বুম্বাদা জীবনে অনেক ভুল করেছেন। এটা সামান্য ভুল। তাই গ্রহণযোগ্য।” এমন একাধিক সমালোচনা সত্ত্বেও অনেকেই ৫৮ বছরের অভিনেতার পাশে দাঁড়িয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বাংলার মেয়েদের ধর্ষণের হুমকির বিরুদ্ধে গর্জে উঠলেন সায়নী-নুসরত-দেবলীনারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.