সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা টু’ কবে আসবে তা নিয়ে বহুদিন থেকেই উত্তেজনা তুঙ্গে। কিন্ত এরই মাঝে এল ‘পুষ্পা ২’ নিয়ে নতুন খবর। নতুন ‘পুষ্পা’তে এবার আর দেখা যাবে না সামান্থা প্রভুকে। বরং এই জায়গায় এবার এন্ট্রি নিল দক্ষিণের নতুন এক নায়িকা! কে সে?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবিতে সামান্থার জায়গায় আসছেন অনসূয়া ভরদ্বাজ। শোনা যাচ্ছে, শুধু একটি গানে নয়, অনসূয়া অভিনয় করবেন আল্লু অর্জুন ও রশ্মিকার পাশাপাশি। খবর অনুযায়ী, হায়দরাবাদের জঙ্গলে ছবির প্রথম দফার শুটিং হয়ে গিয়েছে।
‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি! ‘ ‘পুষ্পা’ ছবিতে বুঁদ ছিল গোটা দেশ। তাঁর এক সংলাপ, ‘পুষ্পা’ (Pushpa) স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয়ভাগ। সেই অপেক্ষার অবসান হয়তো ঘটবে শীঘ্রই। ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে ‘পুষ্পা টু’ (Pushpa 2: The Rule) ছবির শুটিং।
[আরও পড়ুন: রশিদ খানের চালক হেনস্তার ঘটনায় পুলিশকে ক্লিনচিট, বিভাগীয় তদন্তের রিপোর্টে নয়া তথ্য ]
ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
জানা গিয়েছে, আল্লু অর্জুনের (Allu Arjun) লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।
[আরও পড়ুন: দীপিকার মেজাজে অপরাজিতা আঢ্য, নাচলেন ‘বেশরম রং’ গানে, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!