Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Allu Arjun

আচমকাই অসুস্থ আল্লু অর্জুন, বন্ধ হল ‘পুষ্পা ২’ ছবির শুটিং!

কী হয়েছে দক্ষিণী সুপারস্টারের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ১৬:৫৭

options
link
আচমকাই অসুস্থ আল্লু অর্জুন, বন্ধ হল ‘পুষ্পা ২’ ছবির শুটিং! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা ২’ ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হয়েছেন আল্লু। খবর অনুযায়ী, ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করার কারণে কোমরে ও কাঁধে চোট লাগে তাঁর। চিকিৎসক জানিয়েছেন, তাঁকে কিছুদিন থাকতে হবে বিশ্রামে। সেই কারণেই আপাতত বন্ধ ‘পুষ্পা ২’-এর শুটিং। অর্জুন সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং। 

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি! ‘ ‘পুষ্পা’ ছবিতে বুঁদ ছিল গোটা দেশ। তাঁর এক সংলাপ, ‘পুষ্পা’ (Pushpa) স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয়ভাগ। সেই অপেক্ষার অবসান হয়তো ঘটবে শীঘ্রই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কড়ক সিং’ হিসেবে পঙ্কজ ত্রিপাঠীকে পাওয়া কতটা কঠিন ছিল? জানালেন অনিরুদ্ধ]

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

জানা গিয়েছে, আল্লু অর্জুনের (Allu Arjun) লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।

[আরও পড়ুন: ‘কড়ক সিং’ হিসেবে পঙ্কজ ত্রিপাঠীকে পাওয়া কতটা কঠিন ছিল? জানালেন অনিরুদ্ধ]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.