আদিবাসীদের ভুয়ো জাতিগত শংসাপত্রের মতো অনগ্রসর শ্রেণী কল্যাণের আওতাভুক্ত জনজাতিদেরও ভুয়ো শংসাপত্র রয়েছে। যে সকল আধিকারিক এই কাজে দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন অনগ্রসর শ্রেণী কল্যান বিভাগ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি (Nadiar Chand Bouri)। বুধবার মন্ত্রিসভার দায়িত্ব বন্টন করা হয়। এরপরেই রীতিমতো অ্যাকশন মুডে মন্ত্রী। সমগ্র রাজ্য জুড়ে অনগ্রসর শ্রেণী কল্যান বিভাগে যে সকল ভুয়ো জাতিগত শংসাপত্র রয়েছে তা দ্রুত চিহ্নিত করা হবে বলে জানান।
এই বিষয়ে আরও খবর
বিভাগীয় রাষ্ট্রমন্ত্রী বলেন, “আমার কাছে খবর রয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে জাতিগত শংসাপত্র নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। রাজনৈতিক চাপে ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে। এই কাজে যে সকল আধিকারিক যুক্ত তাদের বিরুদ্ধে যেমন আইনি ব্যবস্থা নেওয়া হবে। তেমনই এতদিন ধরে যারা ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে সুবিধা নিচ্ছিলেন তারাও ছাড় পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন দুর্নীতিতে একেবারে জিরো টলারেন্স।”
মন্ত্রী বলেন, “আমার কাছে খবর রয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে জাতিগত শংসাপত্র নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। রাজনৈতিক চাপে ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে। এই কাজে যে সকল আধিকারিক যুক্ত তাদের বিরুদ্ধে যেমন আইনি ব্যবস্থা নেওয়া হবে। তেমনই এতদিন ধরে যারা ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে সুবিধা নিচ্ছিলেন তারাও ছাড় পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন দুর্নীতিতে একেবারে জিরো টলারেন্স।”
অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে এই পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজ্য জুড়ে পূর্ত বিভাগের যে সকল রাস্তা, সেতু নড়বড়ে রয়েছে তার একটা তালিকা তৈরি করা হবে বলে মন্ত্রী জানান। সেই তালিকা মোতাবেক অগ্রাধিকারের ভিত্তিতে ওই রাস্তা ও সেতু সংস্কার করা হবে। বিজেপি বিধায়করা বিভিন্ন প্রশাসনিক বৈঠকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন, একাধিক জায়গায় পূর্ত দপ্তরের রাস্তা খানা-খন্দে ভর্তি। সেই অভিযোগ পাওয়ার পরেই এই সিদ্ধান্ত। বুধবার রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি রঘুনাথপুরের মৌতড় কালি মন্দিরে সবচেয়ে বেশি সময় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকায় তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আগামী দিনের সাফল্য কামনায় পুজো দেন। এই বিশেষ পূজা ও প্রার্থনা সভাকে ঘিরে বিজেপি নেতা-কর্মী সমর্থকদের যেমন ভিড় ছিল, তেমনই শামিল ছিলেন আমজনতাও। সাধারণ মানুষজন এদিন মন্ত্রীকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হুবহু ফরাসি ছবি থেকে টোকা আলিয়ার ‘আলফা’! টিজার প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে
-
৩ ভারতীয় নাবিকের মৃত্যুর পর ফের ওমানে ভারতীয় নাবিকদের জাহাজে হামলা! নেপথ্যে সেই আমেরিকা?
-
৫ সেকেন্ডে ১০ রাউন্ডের ছররা! বিষ্ণোই গ্যাংয়ের গুলিতে নিহত জিম মালিক
-
‘বেকার হলেও সন্তানের ভরণপোষণ দিতে হবে’, পিতার নৈতিক দায়িত্ব মনে করিয়ে বিরাট রায়
-
বর্ষার শুরুতেই বিপদসীমা ছুঁইছুঁই তিস্তা, সন্ধ্যা ঘনালেই জারি হচ্ছে সতর্কতা



