সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুলতান তিনি। একবার ‘কমিটমেন্ট’ করে ফেললে আর কারও কথার তোয়াক্কা করেন না। বিশেষ করে যে ‘কমিটমেন্ট’ অনুরাগীদের কাছে করেন, তা অবশ্যই রাখেন। এবারও তাঁর অন্যথা হল না। ইদের বক্স অফিস মাতাতে ‘রাধে’ হয়ে ফিরছেন সলমন খান (Salman Khan)। ঘোষণা আগেই করেছিলেন। এবার প্রকাশ করলেন ট্রেলার।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘প্রচারে গিয়ে কতজনকে মৃত্যুর মুখে ফেললে?’, নেটদুনিয়ার রোষানলে করোনা আক্রান্ত শুভশ্রী]
ইদ মানেই সলমনের ছবি মুক্তি। বিগত কয়েক বছর ধরে তেমনটাই হয়ে আসছে। যদিও ২০২০ সালে তা সম্ভব হয়নি অতিমারীর কারণে। অবশ্য সেই সময়ই ভাইজান কথা দিয়েছিলেন, আগামী বছরের ইদে (Eid 2021) বক্স অফিসে স্বমহিমায় ফিরবেন তিনি। সেই কথা রেখে মার্চ মাসেই প্রকাশ করেছিলেন ‘রাধে’ (Radhe) ছবির পোস্টার। বৃহস্পতিবার শেয়ার করলেন ট্রেলার।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল সলমন খানের ‘ওয়ান্টেড’। ছবিতে রাজবীর শেখাওয়াত ওরফে রাধের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। সেই চরিত্রকেই যেন ফিরিয়ে আনা হয়েছে নতুন এই ছবিতে। যদিও এটি সিক্যুয়েল কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর নেই। নতুন এই ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা (Prabhu Deva)। সলমনের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি (Disha Patani)। ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা (Randeep Hooda)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
অতিমারী পরিস্থিতিতে ছবির মুক্তিতেও রয়েছে অভিনবত্ব। ১৩ মে ‘হাইব্রিড রিলিজ’ হবে ‘রাধে’র। অর্থাৎ সিনেমা হলের দর্শকদের পাশাপাশি ‘জি প্লেক্স’ (Zee Plex) এবং ‘জি ফাইভ’ (ZEE5) ওয়েব প্ল্যাটফর্মেও দেখা যাবে ছবিটি। শোনা গিয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়েই দেখা যাবে ছবিটি।
[আরও পড়ুন: ‘ন্যাকামিটা একটু বেশি হয়ে যাচ্ছে’, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার ‘খড়কুটো’র গুনগুন ]
সর্বশেষ খবর
-
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ায় মারাত্মক ট্রোলড! বিতর্কের ঝড়ে কী জবাব অপরাজিতার?
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য