Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Dev Wishes Team Raktabeej 2

‘হল দখলে’র লড়াইয়ের মাঝেও সৌজন্য, ‘মুনির’ অঙ্কুশের পিঠ চাপড়ালেন ‘রঘু’ দেব

'রক্তবীজ ২'তে মিমি-আবিরের অ্যাকশন অবতারে মুগ্ধ দেব, উইন্ডোজ-কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১৮:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১৮:৫২

options
link
‘হল দখলে’র লড়াইয়ের মাঝেও সৌজন্য, ‘মুনির’ অঙ্কুশের পিঠ চাপড়ালেন ‘রঘু’ দেব zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো রিলিজের ‘হল দখল’ নিয়ে দিন দুয়েক ধরেই সরগরম সোশাল মিডিয়া। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে কাঁদা ছোড়াছুড়ি, সবটাই প্রকাশ্যে। টলিপাড়ার অন্দরে কানাঘুষো, টলিউড সুপারস্টারের সিনেমার জন্য নাকি বাকি তিন বহু প্রতীক্ষিত রিলিজ কোণঠাসা! যদিও প্রেক্ষাগৃহের স্লট পাওয়া নিয়ে এহেন ‘আগাম কারচুপি’র গুঞ্জনকে আমল দিতে নারাজ ওই চার পুজো রিলিজের পরিচালক-প্রযোজকদের অধিকাংশ, তবে এসবের মাঝেই বৃহস্পতিবার সোশাল পাড়ায় উঁকি দিল দেব-অঙ্কুশের ‘ভাইচারা’। ‘রক্তবীজ ২’-এর ঠান্ডা মাথার ভিলেন ‘মুনির’কে শুভেচ্ছা জানালেন ‘রঘু’ দেব।

পুজোর পর্দায় একদিকে যখন ‘রঘু ডাকাত’-এর সুবাদে পর্দায় দেশপ্রেমের গাথা বুনবেন দেব, তখন পলিটিক্যাল থ্রিলার ‘রক্তবীজ ২’ ছবিতে খলচরিত্রে ধরা দেবেন অঙ্কুশ হাজরা। পয়লা ঝলকে ইতিমধ্যেই মুনির আলমের চরিত্রে সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা। আর সেই ঠান্ডা মাথার ভিলেনকে দেখেই সম্প্রতি অঙ্কুশের পিঠ চাপড়ে দিয়েছিলেন দেব। এবার ট্রেলার শেয়ার করে লিখেছেন, ‘ভাই অঙ্কুশকে অসংখ্য শুভেচ্ছা।’ শুধু তাই নয়, ছবির ট্রেলারে পুলিশ অফিসার ‘সংযুক্তা’র চরিত্রে মিমি চক্রবর্তী এবং কেন্দ্রীয় তদন্তকারী অফিসার ‘পঙ্কজ সিনহা’র ভূমিকায় আবির চট্টোপাধ্যায়ের অ্যাকশন অবতার নজর এড়ায়নি ‘রঘু ডাকাত’-এর। প্রযোজনা সংস্থা-সহ তারকাদের প্রত্যেকের নামোল্লেখ করেও প্রশংসায় ভরিয়েছেন দেব। সেই তালিকায় রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়ের নামও। অনুরাগীদের মন্তব্য, ‘প্রেক্ষাগৃহের স্লট বিতর্কের ঝড়-ঝাপটার মাঝেও সৌজন্যবোধকেই এগিয়ে রেখেছেন দেব।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ‘রক্তবীজ ২’তে এবার আবির চট্টোপাধ্যায় ওরফে পঙ্কজ সিনহার সম্মুখ সমরে দেখা যাবে মুনির আলম ওরফে অঙ্কুশকে। মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায়দের নিয়ে পুজোর পর্দায় যে ঝড় তুলতে চলেছে উইন্ডোজ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই ছবিতেই ধূসর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নন্দিতা-শিবপ্রসাদকে ধন্যবাদ জানিয়েছেন অঙ্কুশ হাজরা। ‘খলনায়ক’ মুনিরকে দেখে বেজায় খুশি দেবও। অতঃপর ‘মরশুমী’ বক্স অফিস প্রতিযোগিতা ভুলে অঙ্কুশের পিঠ চাপড়াতেও ভুললেন না ‘রঘু ডাকাত’। ‘ভাই’ সম্বোধনে অগ্রজের মতোই প্রশংসা করতে দেখা গেল টলিউড সুপারস্টারকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.