সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে একটা বছর কেটে গেল। গত বছরের ৬ নভেম্বর আলিয়া-রণবীরের জীবনে এসেছিল ছোট্ট রাহা (Raha Kapoor)। আজ, সোমবার সে পা রাখল এক বছরে। নাতনির প্রথম জন্মদিনে আদরে ভরা বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন দিদা-ঠাকুমা নীতু কাপুর ও সোনি রাজদান।

গত বছরের এপ্রিল মাসে আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুরের বিয়ে হয়। বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান তারকা দম্পতি। নভেম্বর মাসের ৬ তারিখ মেয়ের জন্মের খবর জানিয়ে আলিয়া লেখেন, “আমাদের জীবনের সেরা খবর। আমাদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছে…কী মিষ্টি মেয়ে হয়েছে… মা ও বাবা হিসেবে আমাদের খুশির ঠিকানা নেই… ভালোবাসা, ভালোবাসা আর শুধুই ভালোবাসা।” ২৪ নভেম্বর রাহা নামটি প্রকাশ করেন অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ নায়িকা রশ্মিকার কুরুচিকর ভিডিও ভাইরাল! কড়া আইনি পদক্ষেপের দাবি অমিতাভের]
নাতনির প্রথম জন্মদিনে ঠাকুমা নীতু কাপুর (Neetu Kapoor) শেয়ার করেন ঋদ্ধিমা কাপুরের বার্তা। যাতে লেখা, “…আর এভাবেই ওর ১ বছর হয়ে গেল। শুভ জন্মদিন আমার প্রিসিয়াস পুতুল। তোমায় খুব খুব ভালোবাসি।”

দিদা সোনি রাজদান লেখেন, “মনে হচ্ছে যেন গতকাল তুমি আমাদের জগতে এসেছো। বিশ্বাসই হচ্ছে না গোটা একটা বছর কেটে গেল। শুভ জন্মদিন আমার সোনা রাহা। জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।” লেখার শেষে ভালোবাসার ইমোজিও ব্যবহার করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

[আরও পড়ুন: ক্রিকেটের নন্দনকাননে ‘চুপিচুপি’ নিখিল-সৌরসেনী, ফাঁস ছবি! চর্চায় নুসরতের প্রাক্তন-বর্তমান]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর