সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন খারাপ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। প্রিয় চিকুর চিকিৎসা করাতে চেন্নাই গিয়েছেন। সান্ত্বনা দিলেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। টুইটারে লিখলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করছি খুব শিগগিরিই যেন চিকু সুস্থ হয়ে ফিরে আসে।”
মিমি চক্রবর্তীর পরিবারের অন্যতম সদস্য চিকু। চারপেয়ে প্রাণীটিকে নিজের সন্তানের মতো স্নেহ করেন অভিনেত্রী-সাংসদ। বড় ছেলে হিসেবে মানেন। ২৪ ফেব্রুয়ারি চিকুর ছবি পোস্ট করে টলিপাড়ার নায়িকা জানান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। চিকুর শরীরে মারণ রোগ ক্রমশ ছড়িয়ে পড়ছে। এখানকার চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন। সেই কারণেই চিকিৎসা করাতে চেন্নাই পাড়ি দিয়েছেন মিমি। সেই ছবিও পোস্ট করেছেন টুইটারে।
View this post on InstagramAdvertisement
My champ is of to chennai now for his further treatments.
Remember us in your prayers 🙏 pic.twitter.com/A9WV4AksdL— Mimssi (@mimichakraborty) February 28, 2021
[আরও পড়ুন: বাম-ISF জোটে ‘জিহাদি’ জন্ম নেওয়ার আশঙ্কা! বিস্ফোরক পোস্ট তসলিমা নাসরিনের]
চিকুর আরোগ্য কামনায় অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধ করেছেন মিমি চক্রবর্তী। সেই খবর শেয়ার করেই টুইট করেছেন রাজ।
অতীতে রাজ-মিমির সম্পর্ক নিয়ে প্রচুর কানাঘুষো শোনা গিয়েছিল টালিগঞ্জের অন্দরে। কিন্তু মান-অভিমানের সেই পালা এখন অতীত। এখন একই রাজনৈতিক দলের সদস্য দুই তারকা। রাজ-শুভশ্রীর ছেলে যুবানের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি। পাঠিয়েছিলেন উপহার। সেই ছবি শেয়ার করে আবার ধন্যবাদও জানিয়েছিলেন শুভশ্রী। কঠিন এই সময়ের বন্ধুর পাশে দাঁড়ালেন রাজও। চিকুর আরোগ্য কামনা করে মিমিকে সাহস জুগিয়েছেন অঙ্কুশ হাজরা, বিক্রম চট্টোপাধ্যায়, সত্রাজিৎ সেনের মতো তারকাও।
Thank you means a lot https://t.co/34WwlCHwC2
— Mimssi (@mimichakraborty) February 28, 2021
means a lot https://t.co/LJQWJjlXS1
— Mimssi (@mimichakraborty) February 28, 2021
— Mimssi (@mimichakraborty) March 1, 2021
[আরও পড়ুন: বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী! ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জল্পনা]
সর্বশেষ খবর
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের