সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারে গিয়ে এমনটা যে হবে, তা একেবারেই আন্দাজ করতে পারেননি টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তবে যখন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) দেখা করতে এলেন, তখন তো খুশির চোটে একেবারেই আত্মহারা রাজ। অরিজিতের সঙ্গে সেলফি তুলে, তা পোস্টও করলেন রাজ। আর পোস্টে গায়ককে প্রশংসায় ভরিয়ে দিলেন পরিচালক।
ছবির সঙ্গে রাজ লিখলেন, ”রবিবার রাতে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অরিজিৎ সিং। আমি সত্যিই খুব খুশি হয়েছি। অরিজিৎ খুব জনপ্রিয়, খুবই সফল। কিন্তু একেবারেই মাটির মানুষ। বহু কথা হল অরিজিতের সঙ্গে। নিজের শহর, নিজের মানুষজনের সঙ্গে অরিজিৎ এতটা জড়িয়ে রয়েছে, তা দেখে সত্যিই আপ্লুত। বন্ধু এমরকই থেকো চিরজীবন!’

রাজ চক্রবর্তীর বহু ছবিতেই গান গেয়েছেন অরিজিৎ। ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল গানটির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। রাজের সঙ্গে বহুদিন থেকেই বন্ধুত্ব অরিজিৎ সিংয়ের। সেই বন্ধুত্বই এবার নজরে এল জিয়াগঞ্জের মাটিতে। নিজের এলাকায় রাজকে যেন স্বাগত জানালেন অরিজিৎ।
View this post on Instagram
[আরও পড়ুন: ছেলে ঈশানের বয়স হল এক মাস, কীভাবে সেলিব্রেট করলেন Nusrat Jahan?]
মুর্শিদাবাদের দুই কেন্দ্র – সামশেরগঞ্জ, জঙ্গিপুরে বিধানসভা ভোট। এই দুই কেন্দ্রের প্রার্থীদের মৃত্যুতে গত মার্চ-এপ্রিলে রাজ্যের বাকি বিধানসভা গুলিতে ভোট হলেও এই দুই আসনে ভোট হতে পারেনি। তাই নির্বাচন কমিশনের নির্দেশে ৩০ সেপ্টেম্বর এই দুই জায়গায় ভোট হবে।
মুক্তির প্রতীক্ষায় রয়েছে রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ এবং হাবজি গাবজি ছবি। এই মুহূর্তে রাজের হাত রয়েছে রিয়ালিটি শোয়ের কাজও।
[আরও পড়ুন: ‘এ তুমি কেমন তুমি’, শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট রূপঙ্কর বাগচীর!]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক