Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬

বিবাহবার্ষিকী ভুললেন রাজ! স্বামীর কাণ্ডে শুভশ্রী রেগে গেলেন? কী বলছেন পরিচালক

২০১৮ সালে ১১ মে সাত পাকে বাঁধা পড়েন রাজ-শুভশ্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৪, ১৩:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৪, ১৩:১৬

options
link
বিবাহবার্ষিকী ভুললেন রাজ! স্বামীর কাণ্ডে শুভশ্রী রেগে গেলেন? কী বলছেন পরিচালক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছরে পা দিল রাজ-শুভশ্রীর দাম্পত্য। এই ৬ বছরে রাজ-শুভশ্রীর সংসারে এক ছেলে যুবান ও এক মেয়ে ইয়ালিনী। একেবারে সুখের সংসার। কিন্তু তা বলে বিবাহবার্ষিকীর তারিখ ভুলে যাবেন রাজ!

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। ১১ মে অর্থাৎ শনিবার রাজ ও শুভশ্রী ষষ্ঠ বিবাহবার্ষিকী। কিন্তু এদিন সকাল সকাল বীরভূমে দলের হলে নির্বাচনী প্রচারে পৌঁছে গিয়েছেন রাজ। আর সেখানে গিয়ে যখন ননা মানুষের কাছ থেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা পাচ্ছিলেন, ঠিক তখনই টনক নড়ল পরিচালকের। রাজের কথায়, ”খুব বড় ভুল হয়ে গিয়েছে। প্রচারে এসে বুঝতে পারলাম, কত বড় ভুল করে ফেলেছি। শুভশ্রীও আমাকে কিচ্ছুটি বলেনি। বরং মেসেজ করল সাবধানে যেও। কোনওবার এরকমটা হয় না। এবারই প্রথম।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সারাদিন ধরেই নির্বাচনী কাজ রাজের। বীরভূমের পর টিটাগড়ে প্রচার। এই শুভ দিনটা কাজে কাজে বেরিয়ে যাবে। হয়তো বাড়ি ফিরে ছিমছাম অনুষ্ঠান হতে পারে। অন্যদিকে, ফোনে রাজকে কিছু না জানালেও, সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

[আরও পড়ুন: ফের মা হচ্ছেন একতা কাপুর? জল্পনা তুঙ্গে ]

শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। তার পর থেকেই একে অন্যকে চোখে হারাতেন নায়িকা-পরিচালক। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। বিয়ের পরও চুটিয়ে অভিনয় করেছেন শুভশ্রী। পেয়েছেন সাফল্য।

[আরও পড়ুন: শাহরুখের আগে ‘মন্নত’ কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমন! কেন কিনলেন না ভাইজান? ]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.