Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Raj Chakraborty

মিঠুন, শুভশ্রী, ঋত্বিককে সঙ্গে নিয়ে হাই কোর্টে রাজ! ব্যাপারটা কী?

হাই কোর্ট চত্বরে হইচই কাণ্ড!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৪, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৪, ১৬:৫৮

options
link
মিঠুন, শুভশ্রী, ঋত্বিককে সঙ্গে নিয়ে হাই কোর্টে রাজ! ব্যাপারটা কী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকাল সকাল হাই কোর্ট চত্বরে হইহই কাণ্ড! ফাঁকা অফিস পাড়ায় লাইট, সাউন্ড, অ্যাকশন শব্দ। ক্য়ামেরায় রাজের চোখ। আর ক্যামেরার সামনে মিঠুন, শুভশ্রী, ঋত্বিক এবং এসিপি লালবাজার অলোক সান্যাল! রবিবার ছুটির দিনে ফাঁকা অফিস পাড়ায় হয়ে গেল রাজের নতুন ছবির শুটিং। সূত্রের খবর, এদিন এক আইনি টানাপোড়েনের দৃশ্যের শুটিং করলেন মিঠুন, শুভশ্রী, ঋত্বিকরা। আইনজীবী পোশাকে দেখা গেল শুভশ্রীকে। অন্যদিকে ঋত্বিকের পরনে ছিল সাদা শার্ট।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাজের নতুন ছবি ‘বাবলি’র ঝলক। প্রকাশ্যে এসেছে এই ছবির গানও। বাবলি শেষ করেই চটজলদি নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন রাজ। রাজের নাম ঠিক না হওয়া এই ছবিতেই জুটি বাঁধছেন ঋত্বিক ও মিঠুন। জানা গিয়েছে, এই ছবির গল্প তৈরি হয়েছে বাবা-ছেলের সম্পর্ক নিয়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সাহেবের অগ্নিপরীক্ষা! প্রেমের জন্য ‘আগ কা দরিয়া’ পার করতে পারলেন অভিনেতা? ]

হাই কোর্টের সামনে শুটিংয়ে ব্যস্ত ঋত্বিক। ছবি- ফেসবুক

বেশ কয়েকদিন আগে শুটিং ফ্লোরের ছবি শেয়ার করেছিলেন ঋত্বিক। যেখানে ঋত্বিক লিখেছিলেন, ‘গল্পে-গল্পে আর একটা দিন পার করে দে, সঙ্গে থাকুক জঠর কিম্বা মাথার খিদে। রাজ চক্রবর্তীর ছবির সেটে।’

শুটিংয়ে ব্যস্ত রাজ। ছবি- ফেসবুক

কেমন চলছে শুটিং? এর আগে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, “মিঠুনদা খুবই খুশি হয়ে গিয়েছেন শুটে এসে। বারবার ‘কেয়া বাত’ বলেও প্রশংসা করছেন। অনেকদিন বাদে এসভিএফ-এর সঙ্গে কাজ করছি। আদ্যোপান্ত পারিবারিক একটা গল্প।”

[আরও পড়ুন: জন্মদিনে ‘কলঙ্ক’ ঘোচাতে বদ্ধপরিকর জয়া! ভিডিও শেয়ার করে কী লিখলেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.