সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের অবসরে সুযোগ পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন রাজ-শুভশ্রী (Raj Chakraborty, Subhashree Ganguly)। লোকসভা ভোট মিটতেই টলিপাড়ার তারকারা ছুটির মুডে। সম্প্রতি গোয়ায় ঘুরতে গিয়েছেন বনি-কৌশানী। বিমানবন্দর থেকে তারকাজুটির ভিডিও ভাইরালও হয়েছিল। এবার কাজের ব্যস্ততাকে সরিয়ে রেখে আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ অবতারে ধরা দিলেন রাজ চক্রবর্তী।
ভোটের সময়ে চুটিয়ে দলীয় কর্মসূচীতে অংশ নিয়েছেন রাজ। বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে ঢালাও প্রচার করতে দেখা গিয়েছিল সেখানকার তারকা বিধায়ক রাজ চক্রবর্তীকে। এছাড়াও অন্যান্য প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। তবে ভোটের ফলপ্রকাশ হতেই খানিক বিরতি নিলেন ব্যস্ত শিডিউল থেকে। শুভশ্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন ছুটি কাটাতে। সপরিবারে চক্রবর্তীরা ফুকেতে গিয়েছিলেন ঘুরতে। সেখান থেকেই একের পর এক ভেকেশন মুডের ছবি শেয়ার করছেন তারকাদম্পতি।
শনিবার শুভশ্রীর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁ মারতেই চোখে পড়ল নতুন ঝবক। কোথাও সুপারমম অবতারে লাল শর্ট ড্রেসে দেখা গেল অভিনেত্রীকে। কখনও বা আবার ছেলে ইউভানকে নিয়ে ফ্রেমে ধরা দিলেন রাজ। আরেকটি ছবিতে ছেলেকে আদুরে চুম্বন করতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে রাজ-শুভশ্রীর কোনও ছবিতেই মেয়ে ইয়ালিনীকে দেখা গেল না। অনুরাগীরা আবার আক্ষেপ করে তাঁদের খুদে রাজকন্যের খোঁজও নিলেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘রাগের মাথায় ভুল করে ফেলেছি’, ক্ষমা চাইলেন সোহম]
সেই ট্যুর থেকেই শুক্রবার সুইমিং পুলে জলকেলীর মুহূর্ত শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী। কালো ব্রালেট বিকিনি পিসে ভক্তদের মাথা ঘুরিয়ে দিয়েছেন অভিনেত্রী। রাজকে দেখা গেল শার্টলেস অবতারে। তাঁদের মাঝে নজর কাড়ল খুদে ইউভানও।
View this post on Instagram
[আরও পড়ুন: সুহানা-অনন্যাদের পার্টি থেকে বেরতে গিয়ে বেসামাল সইফপুত্র, ‘মদ্যপ’ ইব্রাহিম আরেকটু হলেই…!]
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ
-
সামান্য জ্বরেও ডাক্তারের কাছে যান? এবার হোয়াটসঅ্যাপ-ফেসবুকেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ!