Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Raj Kundra

Shilpa Shetty-র বোন Shamita Shetty-কেও ছবিতে অভিনয়ের অফার দিয়েছিলেন Raj Kundra

ধীরে ধীরে পরিবারের লোকজনকে ব্যবসায় আনছিলেন রাজ কুন্দ্রা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২১, ২২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২১, ২২:১৫

options
link
Shilpa Shetty-র বোন Shamita Shetty-কেও ছবিতে অভিনয়ের অফার দিয়েছিলেন Raj Kundra zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে। একদিকে যেমন অভিযোগ উঠেছে রাজ গ্রেপ্তারি রুখতে নাকি মুম্বই পুলিশকে ২৫ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন। অন্যদিকে, তদন্তে নেমে রাজের বাড়ি থেকে পুলিশ পেয়েছে প্রায় ৭০ টি পর্ন ছবির ভিডিও! একের পর এক তথ্য, অভিযোগে রাজ (Raj Kundra) পড়ছেন আরও বিপাকে। আর এবার সামনে এল, রাজ নাকি তাঁর শ্যালিকা অভিনেত্রী শমিতা শেট্টিকেও (Shamita Shetty) ছবিতে অভিনয় করার অফার দিয়েছিলেন! রাজের বিরুদ্ধে এরকমই অভিযোগ আনলেন, অভিনেত্রী গহনা বশিষ্ঠ! (Gehana Vasisth )

গত বছর পর্ন কাণ্ডে জড়িয়ে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। তারপরেই খবরের শিরোনামে এসেছিল তাঁর নাম। আর এবার রাজ কুন্দ্রার নামে একের পর এক অভিযোগ টেনে গহনা ফের ফিরলেন খবরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গহনা রজের বিরুদ্ধে এনেছেন এক গুরুতর অভিযোগ। গহনার কথায় রাজ নাকি স্ত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) বোন শমিতাকেও ছবিতে অভিনয় করার অফার দিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: টাকার নেশায় ডুবেই পর্ন দুনিয়ায় পা, কেমন ছিল Raj Kundra-র অতীত?]

গহনার কথায়, ‘আমার গ্রেপ্তারির কয়েকদিন আগে আমি রাজের অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি রাজ বলিফেম নামে একটি নতুন অ্যাপ তৈরি করছিলেন। সেই অ্যাপের এক ছবির জন্য শমিতা শেট্টিকে অভিনয়ের অফারও দিয়েছিলেন রাজ। সেই ছবি পরিচালনার দায়িত্ব আমার উপর ছিল। শমিতা রাজিও হয়েছিলেন ছবিটি করার জন্য। এমনকী, পারিশ্রমিক নিয়ে শমিতার সঙ্গে কথাও হয়েছিল। রাজ গ্রেপ্তার না হলে এই অ্যাপ লঞ্চ হতো।’

গহনা জানিয়েছে, রাজের এই অ্যাপ মূলত ভিডিও, মিউজিক ভিডিও, সিরিজ এবং সিনেমার জন্য। তবে এই অ্যাপে পর্ন ছবি থাকবে কিনা তা নিয়ে কিছু বলতে চাননি অভিনেত্রী গহনা।

পুলিশের হাতে এসেছে রাজ কুন্দ্রা এবং তাঁর প্রাক্তন পিএ উমেশ কামাতের হোয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাট। যে চ্যাটে উল্লেখ করা হয়েছে গুগল প্লে-স্টোর (Google Play Store) থেকে রাজের পর্ন ছবির অ্যাপ হটস্পট (Hotspot) সরিয়ে দেওয়ার কথা। এমনকী, অতিরিক্ত সাহসী ভিডিও অ্যাপ থেকে সরিয়ে সফট পর্ন আপলোড করার কথাও রয়েছে এই চ্যাটে। শুধু তাই নয়, এই চ্যাটেই ধরা পড়ে পর্ন থেকে রোজগার হওয়ার লাখ লাখ টাকার কথাও। এই চ্যাটকেই জবরদস্ত প্রমাণ হিসেবে ধরছে মুম্বই পুলিশ। খবর অনুযায়ী, রাজের বাড়ি থেকে পাওয়া সার্ভার ইতিমধ্যেই ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই রাজের ইউকে-র কোম্পানি কেরনিন-এ ভিডিও পাঠানো হতো কিনা।

[আরও পড়ুন: কে আগে রাজ কুন্দ্রার তথ্য ফাঁস করেছিলেন? বচসায় শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.